ক্যাটাগরি গুলো: জাতীয়

দেশের ৯ জেলায় হঠাৎ বন্যায় পানিবন্দী মানুষ

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে দেশের ৯টি জেলা আকস্মিক বন্যার কবলে পড়েছে। এ পরিস্থিতিতে বহু মানুষের বাড়িঘরে পানি ঢুকে তাদের দুর্ভোগ বেড়েছে। এছাড়া বন্যার পানি গ্রামীণ সড়ক ও ফসলি জমি প্লাবিত করেছে, পুকুর ও খামারের মাছ ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলো হলো কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও মৌলভীবাজার।

কুমিল্লা:

গোমতী নদীর পানি বাড়তে থাকায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। টানা বৃষ্টি ও ঢলের কারণে নদীর পানি ক্রমাগত বেড়ে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। চরাঞ্চলের কয়েক হাজার একর সবজিখেত পানির নিচে ডুবে গেছে।

ফেনী:

ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রায় শতাধিক গ্রাম প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দী। স্বেচ্ছাসেবী ও ফায়ার সার্ভিসের সদস্যরা পানিবন্দী মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাচ্ছে। জেলা প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনী, বিজিবি ও কোস্টগার্ড উদ্ধারকাজে নিয়োজিত হয়েছে।

নোয়াখালী:

নোয়াখালীর আটটি উপজেলার বেশিরভাগ এলাকাতেই জলাবদ্ধতা দেখা দিয়েছে। টানা তিন দিনের বৃষ্টির ফলে বেশিরভাগ ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।

সিলেট:

বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও মানুষের দুর্ভোগ কমেনি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত থাকায় অনেকেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।

সুনামগঞ্জ:

সুনামগঞ্জে বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সুরমাসহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যেই সুরমা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। তবে বড় বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

হবিগঞ্জ:

হবিগঞ্জের খোয়াই নদের পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শহর প্রতিরক্ষা বাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া:

আখাউড়া স্থলবন্দর ও আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পানিতে তলিয়ে গেছে। পানির তোড়ে অস্থায়ী সেতু ভেঙে আখাউড়া-আগরতলা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

চট্টগ্রাম:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সব ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে, এবং প্রায় এক লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। এছাড়া পাশের রাউজান ও হাটহাজারী উপজেলার কিছু অংশও বন্যার কবলে পড়েছে। সীতাকুণ্ডে গত ২৪ ঘণ্টায় ১৯৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ।

খাগড়াছড়ি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, যেখানে হাজারো মানুষ এখনো পানিবন্দী। দীঘিনালার সঙ্গে রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলার যোগাযোগ বন্ধ রয়েছে।

মৌলভীবাজার:

মৌলভীবাজারে টানা বৃষ্টির সঙ্গে পাহাড়ি ছড়া ও নদ-নদীর পানি বাড়তে থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। মনু নদীর পানি বিপৎসীমার ১১৮ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে, ফলে কুলাউড়া ও জুড়ী উপজেলার ৬২টি গ্রাম প্লাবিত হয়েছে।

আরও পড়ুন

ঘরে বসে আয় করার ১০টি সহজ উপায়

লাইক কমেন্ট ও শেয়ার করে ইনকাম Likebook থেকে

অর্থ আদান-প্রদানে বাংলাদেশ ইন্টারনেট ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • দূর্ঘটনা

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে দুর্ঘটনা এক শ্রমিক নিহত, তিনজন আহত; কাজ সাময়িকভাবে বন্ধ**কলাপাড়া…

ফেব্রুয়ারি ৯, ২০২৬
  • আন্তর্জাতিক

এপস্টেইন ফাইল কী? কি আছে এই ফাইলে, কেন এটি বিশ্বব্যাপী এত আলোচিত

গত কয়েক মাসে ‘এপস্টেইন ফাইলস’ — জেফরি এপস্টেইনের সাক্ষ্য, ইমেইল ও অন্যান্য অপরাধসংক্রান্ত নথিপত্র —…

ফেব্রুয়ারি ৩, ২০২৬
  • নির্বাচন

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়া চিকিৎসক ও সমাজকর্মী তাসনিম…

জানুয়ারি ৩, ২০২৬
  • নির্বাচন

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোটে আপত্তি এনসিপির ৩০ নেতার, নাহিদ ইসলামের কাছে চিঠি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক…

ডিসেম্বর ২৮, ২০২৫
  • ফুটবল

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

গত দুই আসরের হতাশা ও ব্যর্থতার স্মৃতি পেছনে ফেলে দারুণ এক জয়ে ২০২৫ আফ্রিকা কাপ…

ডিসেম্বর ২৭, ২০২৫
  • নির্বাচন

জামায়াতসহ ৮ দল জোটবদ্ধ, আসতে পারে এনসিপি

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল একই ভোট বাক্সে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনায় নির্বাচনী সমঝোতার…

ডিসেম্বর ২৭, ২০২৫