শেখ হাসিনা বলেন, ‘অনেক দেশই ভাবতে পারেনি ১৫ বছরে বাংলাদেশের এতো উন্নয়ন হবে। এই উন্নয়ন দেখে অনেকের মধ্যে পরশ্রীকাতরতা দেখা দিয়েছে। তবে সেদিকে খেয়াল না করে দেশ ও মানুষের উন্নয়নে কাজ করে যেতে হবে।’
শুধু টাকা খরচের জন্য নয়, প্রকল্প গ্রহণের ক্ষেত্রে তা ফলপ্রসূ ও মানুষের উপকারে আসে কিনা সে বিষয়েও সতর্ক থাকতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে টুঙ্গিপাড়ায় নিজ বাসভবনে স্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এমন নির্দেশনা দেন সরকার প্রধান।
শেখ হাসিনা বলেন, ‘কিছু মানুষ সরকারের উন্নয়নের সমালোচনা করেই যাচ্ছে। তবে সরকার তাদের কথায় কর্ণপাত না করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, যাবে।
‘আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধ নিয়ে কাজ করে যেতে হবে। অনেক দেশই ভাবতে পারেনি ১৫ বছরে বাংলাদেশের এতো উন্নয়ন হবে। এই উন্নয়ন দেখে অনেকের মধ্যে পরশ্রীকাতরতা দেখা দিয়েছে। তবে সেদিকে খেয়াল না করে দেশ ও মানুষের উন্নয়নে কাজ করে যেতে হবে।’
কর্মকর্তাদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যে কোনো প্রকল্প যখন আপনারা গ্রহণ করবেন তখন মাথায় রাখবেন প্রকল্পটা বাস্তবায়ন হলে কী ফল আসবে।
সেখান থেকে মানুষ কতটুকু লাভবান হবে বা দেশ কতটুকু লাভবান হবে।’
ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে মেসিনহো
ভূত বলে বাস্তবে কিছু আছে কি না, তা নিয়ে নানা কথা থাকলেও এর কোনো বৈজ্ঞানিক…
এক ম্যাচ আগেই হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু রেয়াল বেতিসের বিপক্ষে যেন সেই…
স্পষ্টবাদী অনলাইন ডেস্ক: নেপালে ভয়াবহ হিমবাহ-সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,০৫০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই…
যে দিনটির কথা কেউ ভাবতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনটি এসেই গেল। লিওনেল মেসি আর…
নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারী মরদেহের সঙ্গে যৌন সংসর্গের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে…
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি…
This website uses cookies.