2 গোল ছয় মিনিটে – বিশ্বকাপে নেদারল্যান্ডস

ম্যাচের বয়স হয়ে গেছে তখন ৮৩ মিনিট, গোল পায়নি কোনো দলই। অন্যদিকে মন্টেনেগ্রোর বিপক্ষে ২-১ গোলে এগিয়ে ছিল তুরস্ক। চাপ তখন নেদারল্যান্ডস আর নরওয়ে—দুই দলের ওপরই জেঁকে বসার কথা।

মন্টেনেগ্রোর বিপক্ষে তুরস্ক জিতলে যে নেদারল্যান্ডস হারলেই হারাবে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ। আর ম্যাচ ড্র হলেই নরওয়ে প্লে-অফও খেলতে পারবে না।

শেষ পর্যন্ত তা হয়নি। ৬ মিনিটের মধ্যে স্টিভেন বের্গভেইন ও মেম্ফিস ডিপাইয়ের দুই গোলে নরওয়েকে ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে নেদারল্যান্ডস।

রটারডামের ফেইনুর্দ স্টেডিয়ামে কালকের ম্যাচে ৮৪ মিনিটে বের্গভেইন আর যোগ করা সময়ের প্রথম মিনিটে ডিপাইয়ের গোল দুটি ছাড়া বলার মতো তেমন কোনো মুহূর্তই ছিল না।

এমন একটি ম্যাচ হেরে নরওয়ে প্লে-অফ খেলার সুযোগও হারিয়েছে। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে বাছাইপর্ব শেষ করেছে দলটি।

সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে গ্রুপে রানার্সআপ হয়েছে তুরস্ক। তাদের সামনে সুযোগ আছে প্লে-অফ খেলে কাতার বিশ্বকাপের মূলমঞ্চে যাওয়ার। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি বিশ্বকাপে উঠেছে নেদারল্যান্ডস।

নেদারল্যান্ডসের মাঠে নরওয়েকে খেলতে হয়েছে দলের সবচেয়ে বড় তারকা আর্লিং হরলান্ডকে ছাড়াই। চোটের কারণে এ ম্যাচে খেলতে পারেননি তিনি।

আক্রমণভাগের মূল অস্ত্র ছাড়া খেলতে নেমে রক্ষণাত্মক হয়ে যায় নরওয়ে। একপর্যায়ে এলোমেলো ফুটবলও খেলে তারা। এরই সুবিধা নিয়ে ৮৪ মিনিটে দলকে এগিয়ে দেন বের্গভেইন। যোগ করা সময়ে এবারের বাছাইপর্বে নিজের ১২তম গোলটি করে জয়ের ব্যবধান বাড়ান ডিপাই।

ম্যাচ শেষে নেদারল্যান্ডসের কোচ লুইস ফন গাল অবশ্য বলেছেন, তিনি একটু ভয়ই পেয়ে গিয়েছিলেন, ‘তারা তাদের ম্যাচ পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করে যাচ্ছিল।

আঁটসাঁট রক্ষণ করেছে তারা। ভয় পাচ্ছিলাম, সবকিছু আবার আমাদের বিপরীতে চলে না যায়! শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটি আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।

 

আরও পড়ুন

রোনালদো মাত্র দুই ঘণ্টায় মেসির ১৮ বছরের অর্জনকে ছাড়িয়ে গেলেন

ঘরে বসে আয় করার ১০টি সহজ উপায়

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • অনুসন্ধান

শ্যামপুরে ডাইং কারখানায় সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু

ভূত বলে বাস্তবে কিছু আছে কি না, তা নিয়ে নানা কথা থাকলেও এর কোনো বৈজ্ঞানিক…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • ফুটবল

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হোঁচট রিয়ালের

এক ম্যাচ আগেই হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু রেয়াল বেতিসের বিপক্ষে যেন সেই…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • দুর্যোগ

নেপালে ভয়াবহ বন্যায় মৃত ১,০৫০, নিখোঁজ প্রায় ৪ হাজার

স্পষ্টবাদী অনলাইন ডেস্ক: নেপালে ভয়াবহ হিমবাহ-সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,০৫০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই…

সেপ্টেম্বর ২, ২০২৬
  • ফুটবল

মেসির বিদায়, কে পরবেন আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি?

যে দিনটির কথা কেউ ভাবতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনটি এসেই গেল। লিওনেল মেসি আর…

সেপ্টেম্বর ১, ২০২৬
  • অপরাধ

মরদেহের সঙ্গে যৌন সঙ্গমের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক আটক

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারী মরদেহের সঙ্গে যৌন সংসর্গের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে…

আগস্ট ৩১, ২০২৬
  • অপরাধ

বই দেখে পরীক্ষা, ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের উপর হামলা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি…

আগস্ট ২৮, ২০২৬

This website uses cookies.