সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
  • Login
Spostobadi
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
Spostobadi
EN
Home অনুসন্ধান আত্মহত্যা

আমতলীতে কয়েক ঘণ্টার ব্যবধানে স্কুলছাত্রী ও গৃহবধূর আত্মহত্যা

আমতলীতে একই দিনে স্কুলছাত্রী ও গৃহবধূর আত্মহত্যা

ফেব্রুয়ারি ২৬, ২০২৫
in আত্মহত্যা
Schoolgirl and Housewife Die by Suicide Within Hours in Amtali
আমতলীতে স্কুলছাত্রী ও গৃহবধূর আত্মহত্যা | চিত্র সংগ্রহ

বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের শাখারিয়া গ্রামে কয়েক ঘণ্টার ব্যবধানে এক স্কুলছাত্রী ও এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে পৃথক দুটি ঘটনায় তারা আত্মহত্যা করেন। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নেয় এবং বুধবার সকালে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতরা হলেন—নাদিয়া আক্তার (১৪) ও জান্নাতুল ফেরদৌসি (২৫)। নাদিয়া শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী, আর জান্নাতুল ফেরদৌসি দুই সন্তানের জননী ও স্থানীয় সোহেল হাওলাদারের স্ত্রী।

আরও পড়ুন

এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

আমতলীতে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

অক্টোবর ১৬, ২০২৫

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে মেয়ে নাদিয়াকে বাড়িতে রেখে মাঠে কাজে যান তার মা রাহিমা বেগম। সন্ধ্যায় বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন তিনি। একপর্যায়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মেয়েকে ঝুলতে দেখেন। মেয়ের এ অবস্থায় তিনি কান্নায় ভেঙে পড়েন এবং দ্রুত ওড়না কেটে তাকে নিচে নামান।

নাদিয়ার মা রাহিমা বেগম বলেন, ‘কেন আমার মেয়ে আত্মহত্যা করেছে, তা আমি জানি না। সে কোনো সমস্যায় ছিল কি না, তাও বুঝতে পারিনি।’

বিজ্ঞাপন

প্রতিবেশীরা জানান, নাদিয়া পড়াশোনায় মেধাবী ছিল। তবে সম্প্রতি সে কিছুটা চুপচাপ থাকত। আত্মহত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

একই গ্রামে মঙ্গলবার বিকেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জান্নাতুল ফেরদৌসি। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে আত্মহত্যার পেছনে পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

জান্নাতুল ফেরদৌসির বড় ভাই রাজ্জাক হাওলাদার বলেন, ‘খবর পেয়ে বোনের বাড়িতে ছুটে আসি। এসে শুনি, সে গলায় ফাঁস দিয়েছে। কী কারণে এমনটা করল, তা বুঝতে পারছি না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেব।’

অন্যদিকে, জান্নাতুলের দেবর সাকিল হাওলাদার বলেন, ‘ভাবি কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। হয়তো সেই কারণেই আত্মহত্যা করেছেন।’

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই দুই মৃত্যুর ঘটনায় আমতলী থানায় দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর যদি অন্য কোনো কারণ পাওয়া যায়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা বলছেন, একই গ্রামে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি আত্মহত্যার ঘটনা এলাকাজুড়ে শোকের ছায়া ফেলেছে। আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, পারিবারিক বা মানসিক চাপ আত্মহত্যার কারণ হতে পারে। সচেতনতা ও মানসিক সহায়তা বাড়ালে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব।

আরো সংবাদ

এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
আত্মহত্যা

আমতলীতে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

অক্টোবর ১৬, ২০২৫
Leave Comment

সাম্প্রতিক সংবাদ

Toufique Dies After Attack During Garment Workers Protest in Gazipur
অনুসন্ধান

গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত তৌফিকের মৃত্যু, গোবিন্দগঞ্জে শোকের ছায়া

নভেম্বর ৪, ২০২৬

নিহত তৌফিক স্পষ্টবাদী অনলাইন | গাজীপুর গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের সময় হামলায় গুরুতর আহত তৌফিক শেখ (২১)...

Read more
Mysterious Death of Security Guard at Dyeing Factory in Shyampur

শ্যামপুরে ডাইং কারখানায় সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু

সেপ্টেম্বর ৫, ২০২৬
Mbappe Misses Penalty as Real Madrid Stumble Against Real Betis

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হোঁচট রিয়ালের

সেপ্টেম্বর ৫, ২০২৬
Nepal Flood Death Toll Rises to 1050

নেপালে ভয়াবহ বন্যায় মৃত ১,০৫০, নিখোঁজ প্রায় ৪ হাজার

সেপ্টেম্বর ২, ২০২৬
Who Will Wear Argentinas Historic No 10 Jersey After Messi

মেসির বিদায়, কে পরবেন আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি?

সেপ্টেম্বর ১, ২০২৬

জনপ্রিয় সংবাদ

মৃত্যু আশরাফ আলীর বাড়ি
দুর্যোগ

বরগুনায় ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে গাছের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু

অক্টোবর ২৪, ২০২৪

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বরগুনার বেতাগী উপজেলায় গাছ চাপা পড়ে আশরাফ আলী (৬১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর)...

Read more

  • সোমবার (রাত ৪:৪৩)
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ (হেমন্তকাল)

সম্পাদক ও প্রকাশক: মোঃ হুমায়ুন কবির

বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: মোঃ রবিউল ইসলাম

যোগাযোগ:  সম্পাদক: ০১৭৭৭০৩৯৭৯০, বিজ্ঞাপন সম্পাদক: ০১৭৯০৩৭০০৩৭ ।

ইমেইল: info@spostobadi.com ।

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-৫০২, সুগন্ধি বাজার, আমতলী, বরগুনা -৮৭১০।

  • আমাদের সম্পর্কে
  • আমাদের সাথে যোগাযোগ
  • ব্যবহারের শর্তাবলী
  • গোপনীয়তা – নীতি

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In