নেপালে ভয়াবহ বন্যা: ৪৭২ মরদেহ উদ্ধার, নিখোঁজ দেড় হাজারের বেশি

কাদা-পাথরের নিচে লাশের স্তূপ, নেপালে বন্যায় নিহত ৪৭২

নেপালে আকস্মিক বন্যা

নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়ায় ভয়াবহ আকস্মিক বন্যার দুই দিন পর এ পর্যন্ত ৪৭২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও এক হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

শুক্রবার ভোরে নেপাল পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজদের মধ্যে অন্তত ৫৪০ জন বিদেশি নাগরিক রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

নেপালের উত্তরাঞ্চলের ভোতি কোশি নদীর পানির অস্বাভাবিক বৃদ্ধির ফলে গত ২৬ আগস্ট বুধবার সীমান্তবর্তী রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেয়। একই সময় সীমান্তের অপর পাশে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের গিরং জেলাতেও বন্যা আঘাত হানে।

প্রবল স্রোতের সঙ্গে নেমে আসা লাখ লাখ টন কাদা, পাথর ও বিভিন্ন ধরনের ধ্বংসাবশেষে নেপাল ও তিব্বতের বিস্তীর্ণ এলাকা চাপা পড়ে। এতে বহু মানুষ নিখোঁজ হন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

বৃহস্পতিবার দুপুরে নেপাল ও চীনের সরকারি মুখপাত্রদের বরাতে জানা যায়, আকস্মিক বন্যায় নেপালের রাসুয়া ও তিব্বতের গিরং জেলায় মোট ১ হাজার ৩৮৪ জন নিখোঁজ হয়েছেন। এর মধ্যে নেপালের ৮২৬ জন এবং তিব্বতের ৫৫৮ জন।

নিখোঁজদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক বিদেশি নাগরিক রয়েছেন। নেপালে প্রায় ৫০০ জন এবং তিব্বতে প্রায় ২৬০ জন বিদেশি নাগরিক নিখোঁজ হয়েছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

বন্যার পানির সঙ্গে ভেসে আসা কাদা, পাথর ও ধ্বংসাবশেষের নিচে বহু মানুষ চাপা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে নেপালের সামরিক বাহিনী হেলিকপ্টার ব্যবহার করে তল্লাশি চালাচ্ছে। একই সঙ্গে দুর্গম শহর ও উপত্যকায় বিচ্ছিন্ন হয়ে পড়া হাজার হাজার মানুষের কাছে হেলিকপ্টারের মাধ্যমে জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

এদিকে জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা নিখোঁজদের সন্ধানে অভিযান চালানোর পাশাপাশি উদ্ধার হওয়া মরদেহগুলোর সৎকারের ব্যবস্থাও করছেন।

বৃহস্পতিবার ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত রাসুয়া এলাকা থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দিবগা তামাং ছিলেন অন্যতম। তাকে আরও তিনজনের সঙ্গে আকাশপথে নুয়াকোটের একটি সেনা ক্যাম্পে নেওয়া হয়।

উদ্ধারের পর নিজের স্বজনদের হারানোর বেদনা প্রকাশ করে তামাং বলেন, “আমার পরিবার, আপনজন বলতে আর কেউ নেই। আমার জন্য অপেক্ষা করার আর কেউ নেই। সবকিছু শেষ। সবাই চলে গেছে।”

বন্যার পর দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজদের জীবিত উদ্ধারের পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মরদেহ উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • অনুসন্ধান

শ্যামপুরে ডাইং কারখানায় সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু

ভূত বলে বাস্তবে কিছু আছে কি না, তা নিয়ে নানা কথা থাকলেও এর কোনো বৈজ্ঞানিক…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • ফুটবল

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হোঁচট রিয়ালের

এক ম্যাচ আগেই হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু রেয়াল বেতিসের বিপক্ষে যেন সেই…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • দুর্যোগ

নেপালে ভয়াবহ বন্যায় মৃত ১,০৫০, নিখোঁজ প্রায় ৪ হাজার

স্পষ্টবাদী অনলাইন ডেস্ক: নেপালে ভয়াবহ হিমবাহ-সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,০৫০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই…

সেপ্টেম্বর ২, ২০২৬
  • ফুটবল

মেসির বিদায়, কে পরবেন আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি?

যে দিনটির কথা কেউ ভাবতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনটি এসেই গেল। লিওনেল মেসি আর…

সেপ্টেম্বর ১, ২০২৬
  • অপরাধ

মরদেহের সঙ্গে যৌন সঙ্গমের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক আটক

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারী মরদেহের সঙ্গে যৌন সংসর্গের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে…

আগস্ট ৩১, ২০২৬
  • অপরাধ

বই দেখে পরীক্ষা, ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের উপর হামলা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি…

আগস্ট ২৮, ২০২৬

This website uses cookies.