আমতলীতে বাসচাপায় বৃদ্ধা নিহত

20251017 184126

ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় রূপ বানু (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার আকনবাড়ি বাসস্ট্যান্ডের সামনে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃদ্ধা রূপবানু রাস্তা পার হচ্ছিলেন। তখন কুয়াকাটা থেকে ছেড়ে আসা দ্রুতগতির বৈশাখী পরিবহন নামের বাস তাকে চাপা দেয়। এ ঘটনায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয়রা বাসটিকে খুরিয়ার খেয়াঘাট এলাকায় আটক করতে সক্ষম হলেও, বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে যান।

নিহত রূপবানু বেগম আমতলী সদর ইউনিয়নের ছোট নীলগঞ্জ গ্রামের মৃত কাদের হাওলাদারের স্ত্রী।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

এ.বি.এম
শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • অনুসন্ধান

শ্যামপুরে ডাইং কারখানায় সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু

ভূত বলে বাস্তবে কিছু আছে কি না, তা নিয়ে নানা কথা থাকলেও এর কোনো বৈজ্ঞানিক…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • ফুটবল

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হোঁচট রিয়ালের

এক ম্যাচ আগেই হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু রেয়াল বেতিসের বিপক্ষে যেন সেই…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • দুর্যোগ

নেপালে ভয়াবহ বন্যায় মৃত ১,০৫০, নিখোঁজ প্রায় ৪ হাজার

স্পষ্টবাদী অনলাইন ডেস্ক: নেপালে ভয়াবহ হিমবাহ-সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,০৫০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই…

সেপ্টেম্বর ২, ২০২৬
  • ফুটবল

মেসির বিদায়, কে পরবেন আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি?

যে দিনটির কথা কেউ ভাবতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনটি এসেই গেল। লিওনেল মেসি আর…

সেপ্টেম্বর ১, ২০২৬
  • অপরাধ

মরদেহের সঙ্গে যৌন সঙ্গমের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক আটক

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারী মরদেহের সঙ্গে যৌন সংসর্গের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে…

আগস্ট ৩১, ২০২৬
  • অপরাধ

বই দেখে পরীক্ষা, ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের উপর হামলা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি…

আগস্ট ২৮, ২০২৬

This website uses cookies.