বরগুনার আমতলী উপজেলার ৪নং হলদিয়া ইউনিয়নের দক্ষিণ রাওঘা গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ না পাওয়ায় আত্মহত্যা করেছে নাজনিন নামের এক শিক্ষার্থীনাজনিন ওই গ্রামের বশির মৃধা (পেশায় ড্রাইভার)-এর মেয়ে।
পারিবার সূত্রে জানা গেছে, নাজনিন সম্প্রতি এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফলাফল প্রকাশের পর সে প্রত্যাশিত জিপিএ ৫ না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে।পরিবারের সদস্যরা জানান, ফল প্রকাশের পর থেকেই নাজনিন মন খারাপ করে ঘরে অবস্থান করছিল। পরে বরিশালে অবস্থানকালীন সময়ে সে আত্মহত্যার পথ বেছে নেয়। তাকে বরিশাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে ডাক্তার মৃত্যু ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নাজনিনের সহপাঠী ও স্থানীয়রা বলছেন, সে ছিল মেধাবী ও শান্ত স্বভাবের একটি মেয়ে।আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফলাফলে জিপিএ ৫ না পাওয়ায় সে আত্মহত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।।
এ. বি. এম
ভূত বলে বাস্তবে কিছু আছে কি না, তা নিয়ে নানা কথা থাকলেও এর কোনো বৈজ্ঞানিক…
এক ম্যাচ আগেই হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু রেয়াল বেতিসের বিপক্ষে যেন সেই…
স্পষ্টবাদী অনলাইন ডেস্ক: নেপালে ভয়াবহ হিমবাহ-সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,০৫০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই…
যে দিনটির কথা কেউ ভাবতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনটি এসেই গেল। লিওনেল মেসি আর…
নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারী মরদেহের সঙ্গে যৌন সংসর্গের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে…
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি…
This website uses cookies.