শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে পুড়ে প্রাণ গেল মাহরিন চৌধুরীর

চলে গেলেন ২০ শিশুকে বাঁচানো শিক্ষক মাহরিন

শিক্ষিকা মাহরিন

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন প্রতিষ্ঠানটির কো-অর্ডিনেটর মাহরিন চৌধুরী (৪২)। আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন এই সাহসী নারী, যিনি ছিলেন শিক্ষার্থীদের জন্য একজন অভিভাবকসুলভ মমতাময়ী শিক্ষক।

সোমবার (২১ জুলাই) বিকেলে ক্লাস শেষে শিক্ষার্থীরা যখন ছুটির আমেজে বাড়ির পথ ধরছিল, ঠিক তখনই হঠাৎ আকাশ থেকে এসে স্কুল চত্বরে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে আগুন আর ধোঁয়া। আতঙ্কে ছোটাছুটি শুরু করে স্কুলের শত শত শিক্ষার্থী।

ঠিক এমনই এক ভয়ংকর মুহূর্তে, নিজের জীবন বাঁচানোর কথা চিন্তা না করে, সাহসের সঙ্গে দায়িত্ব কাঁধে তুলে নেন মাহরিন চৌধুরী। আগুন ও ধোঁয়ায় ঘেরা স্কুলভবনের ভেতরে প্রবেশ করে তিনি একে একে প্রায় ২০ জন শিক্ষার্থীকে নিরাপদে বাইরে নিয়ে আসেন। কিন্তু শেষ পর্যন্ত নিজে আর বের হতে পারেননি। ভেতরে আটকে গিয়ে মারাত্মকভাবে দগ্ধ হন তিনি।

আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান এই মহান শিক্ষিকা। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

তার মৃত্যু সংবাদ সামাজিক মাধ্যমে জানিয়ে ভাই মুনাফ মুজিব চৌধুরী একটি হৃদয়বিদারক পোস্টে লেখেন,
“মাহরিন আপু আর আমাদের মাঝে নেই। আমার বড় বোন, যিনি আমাকে মায়ের মতো করে বড় করেছেন।”
তিনি আরও লেখেন, “আগুন লাগার পর আপু প্রথমে নিজে বের হননি। যতজন শিক্ষার্থীকে সম্ভব বাইরে বের করে আনার চেষ্টা করেছেন। কিন্তু ১০০ শতাংশ দগ্ধ হয়ে শেষ পর্যন্ত তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। দয়া করে আমার বোনের জন্য সবাই দোয়া করবেন। তিনি তার দুই ছেলেকে রেখে চলে গেছেন।”

মাহরিনের স্বামী মনসুর হেলাল জানান,
“মাহরিন আমাকে জানিয়েছিল, ছুটির পর বাচ্চাদের নিয়ে বের হচ্ছিল। হঠাৎ করেই গেটের সামনে বিমানটি বিধ্বস্ত হয়। সে তখন আর নিজের কথা ভাবেনি, বাচ্চাদের বাঁচাতে গিয়ে পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর পুড়ে যায়।”

উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক সেনাসদস্য জানান,
“ম্যাডাম বারবার ভেতরে গিয়ে বাচ্চাদের বের করে আনছিলেন। শেষবার যখন ঢুকেছিলেন, তখন আর বের হতে পারেননি।”

মাহরিনের উদ্ধার করা শিক্ষার্থীরাও কাঁদতে কাঁদতে জানায়,
“ম্যাডাম বলছিলেন, ভয় পেয়ো না, আমি আছি। দৌঁড়াও!”

এদিকে এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত পাইলটসহ প্রাণ হারিয়েছেন ২৮ জন। দগ্ধ হয়েছেন আরও অন্তত ১৭১ জন। যাদের অনেকেই হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মাহরিন চৌধুরী শুধু একজন শিক্ষকই ছিলেন না, ছিলেন শত শিক্ষার্থীর জীবনরক্ষাকারী এক সাহসিনী। তার আত্মত্যাগ আজ এক অনন্য উদাহরণ হয়ে থাকবে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে।

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • অনুসন্ধান

শ্যামপুরে ডাইং কারখানায় সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু

ভূত বলে বাস্তবে কিছু আছে কি না, তা নিয়ে নানা কথা থাকলেও এর কোনো বৈজ্ঞানিক…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • ফুটবল

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হোঁচট রিয়ালের

এক ম্যাচ আগেই হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু রেয়াল বেতিসের বিপক্ষে যেন সেই…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • দুর্যোগ

নেপালে ভয়াবহ বন্যায় মৃত ১,০৫০, নিখোঁজ প্রায় ৪ হাজার

স্পষ্টবাদী অনলাইন ডেস্ক: নেপালে ভয়াবহ হিমবাহ-সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,০৫০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই…

সেপ্টেম্বর ২, ২০২৬
  • ফুটবল

মেসির বিদায়, কে পরবেন আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি?

যে দিনটির কথা কেউ ভাবতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনটি এসেই গেল। লিওনেল মেসি আর…

সেপ্টেম্বর ১, ২০২৬
  • অপরাধ

মরদেহের সঙ্গে যৌন সঙ্গমের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক আটক

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারী মরদেহের সঙ্গে যৌন সংসর্গের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে…

আগস্ট ৩১, ২০২৬
  • অপরাধ

বই দেখে পরীক্ষা, ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের উপর হামলা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি…

আগস্ট ২৮, ২০২৬

This website uses cookies.