ক্যাটাগরি গুলো: ফুটবল

নেইমারের অবিশ্বাস্য গোলে সান্তোসের জয়

৭ ম্যাচে ৩ গোল, ৩ অ্যাসিস্ট ও ৪ ম্যাচসেরা, নেইমার বললেন, স্বপ্নটা ভাঙাবেন না

ছন্দে ফিরছেন নেইমার | এক্স

লম্বা সময় চোটের কারণে ফুটবল মাঠ থেকে দূরে ছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। আল হিলালে যোগ দেওয়ার পরওinjuryজর্জরিত সময় কাটিয়েছেন, দেড় বছরে খেলতে পেরেছেন মাত্র সাতটি ম্যাচ। অবশেষে সৌদি ক্লাবটি তাঁকে ছেড়ে দিলে ফিরে আসেন শৈশবের ক্লাব সান্তোসে, যেখানে তাঁর ফুটবল ক্যারিয়ারের শুরু হয়েছিল।

ফিরেই যেন নতুন উদ্যমে মাঠ কাঁপাচ্ছেন নেইমার। সান্তোসের হয়ে এক মাসের মধ্যেই খেলেছেন সাতটি ম্যাচ, যার ছয়টিতে ছিলেন মূল একাদশে, আর একটিতে বদলি নেমেছেন। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, একাদশে থাকা ছয় ম্যাচের মধ্যে চারটিতেই হয়েছেন ম্যাচসেরা!

তারই ধারাবাহিকতায় আজ সকালে ক্যাম্পেওনাতো পলিস্তার কোয়ার্টার ফাইনালে ব্রাগান্তিনোর বিপক্ষে সান্তোসকে ২-০ গোলের জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন তিনি। ম্যাচের মাত্র ৯ মিনিটেই দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। ঠিক আগের ম্যাচে কর্নার থেকে সরাসরি অলিম্পিক গোল করা নেইমার এবার দেখালেন ফ্রি-কিকের জাদু। ডানপ্রান্ত থেকে প্রতিপক্ষের বক্সের বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে নিখুঁত শটে বল জড়ান জালে। সান্তোসের হয়ে এটি ছিল তাঁর টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে তৃতীয় গোল। শুধু গোল করাই নয়, এখন পর্যন্ত দলের আরও তিনটি গোলে সহায়তাও করেছেন তিনি।

দীর্ঘ বিরতির পর এমন দুর্দান্ত প্রত্যাবর্তন নেইমারের কাছেও স্বপ্নের মতো লাগছে। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করে আবেগঘন ক্যাপশনে লিখেছেন, “আমাকে এই স্বপ্ন থেকে জাগাবেন না।”

এই স্বপ্নের ঘোরে নেইমার কতদিন থাকতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। তবে আপাতত ফুটবলপ্রেমীরা উপভোগ করছেন তাঁদের প্রিয় তারকার রাজকীয় প্রত্যাবর্তনের প্রতিটি মুহূর্ত!

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • ফুটবল

ব্রাজিল সমর্থকের আবেগঘন বার্তায় নেট দুনিয়া তোলপাড়

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন…

জুলাই ৬, ২০২৬
  • ফুটবল

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনহার

বিশ্বকাপ শুরুর আগে দেওয়া এক সাক্ষাৎকারে সাদা জার্সি পরে বসেছিলেন তিনি, বুকে লেখা ‘কাবু ভের্দি’।…

জুলাই ৩, ২০২৬
  • বাংলাদেশ

‘হলি ওয়াটার’ কেলেঙ্কারি – ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইন ফিজিও!

আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবল লড়াই মানেই উত্তেজনা, আবেগ আর চিরন্তন প্রতিদ্বন্দ্বিতা। তবে এই দুই দলের…

জুলাই ৩, ২০২৬
  • বাংলাদেশ

মাদক বিক্রিতে বাধা, আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

বরগুনার আমতলী উপজেলায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় এক ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের…

মার্চ ২৭, ২০২৬
  • দূর্ঘটনা

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে দুর্ঘটনা এক শ্রমিক নিহত, তিনজন আহত; কাজ সাময়িকভাবে বন্ধ**কলাপাড়া…

ফেব্রুয়ারি ৯, ২০২৬
  • আন্তর্জাতিক

এপস্টেইন ফাইল কী? কি আছে এই ফাইলে, কেন এটি বিশ্বব্যাপী এত আলোচিত

গত কয়েক মাসে ‘এপস্টেইন ফাইলস’ — জেফরি এপস্টেইনের সাক্ষ্য, ইমেইল ও অন্যান্য অপরাধসংক্রান্ত নথিপত্র —…

ফেব্রুয়ারি ৩, ২০২৬