ক্যাটাগরি গুলো: ফুটবল

জিরোনার বিপক্ষে রিয়ালের দারুণ জয়

রিয়াল মাদ্রিদ ২:০ জিরোনা

ভিনি ও লুকা মদরিচ

টানা তিন ম্যাচে পয়েন্ট হারানোর পর অবশেষে লা লিগায় জয়ের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। ব্যর্থতার বৃত্ত ভেঙে দাপুটে পারফরম্যান্স উপহার দিয়ে, তারা সান্তিয়াগো বার্নাব্যুতে জিরোনাকে ২-০ গোলে হারিয়েছে। এই জয়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা নতুন উদ্যমে মাঠে ফিরে এসেছে।

রোববার রাতে অনুষ্ঠিত এই ম্যাচে, প্রথমার্ধে ৪১ মিনিটে লুকা মদ্রিচের দুর্দান্ত গোল দিয়ে এগিয়ে যায় রিয়াল। ডি-বক্সের বাইরে থেকে, বুক দিয়ে বল নামিয়ে, ২৫ গজ দূর থেকে ডান পায়ে জোরালো শট নেন মদ্রিচ, যা গোলরক্ষককে একেবারে অবাক করে জালে জড়ায়। দ্বিতীয়ার্ধে, ৭৯ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র গোল করলে, রিয়ালের জয় নিশ্চিত হয়ে যায়। যদিও, ৫৮ মিনিটে তার শট ক্রসবারে প্রতিহত হয়, কিন্তু পরে ৮৩ মিনিটে এমবাপের পাস থেকে প্রথম ছোঁয়ায় ভিনিসিয়ুস গোল করেন।

এই ম্যাচে রিয়াল দারুণ ভাবে বল দখলে রেখে ২২টি শট নেয়, যার মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। ৬৩ শতাংশ সময় বল দখলে রেখে আক্রমণে আধিপত্য প্রকাশ করে তারা। জিরোনাকে হারানোর ফলে, রিয়ালের পয়েন্ট ৫৪ এ পৌঁছেছে। একই পয়েন্ট নিয়ে তারা বার্সেলোনার সঙ্গে অবস্থান করছে, তবে গোল ব্যবধানে কিছুটা পিছিয়ে থাকায় বার্সা শীর্ষে রয়েছে (+৪২)। দুইয়ে থাকা রিয়ালের পরেই রয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ, যারা ৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে

ফেব্রুয়ারির শুরুতে লা লিগায় এস্পানিয়লের কাছে হারের পর, নিজেদের মাঠে অ্যাতলেতিকোর সঙ্গে ড্র করে এবং পরে ওসাসুনার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে হতাশ ছিল রিয়াল। তবে, জিরোনাকে হারিয়ে সেই হতাশা দূর করেছে আনচেলত্তির দল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ অন্যান্য প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স করলেও, লিগে ধারাবাহিক ব্যর্থতায় তাদের উপর চাপ তৈরি হয়েছিল, যা এই জয় দিয়ে কাটিয়ে উঠেছে তারা

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • বাংলাদেশ

মাদক বিক্রিতে বাধা, আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

বরগুনার আমতলী উপজেলায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় এক ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের…

মার্চ ২৭, ২০২৬
  • দূর্ঘটনা

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে দুর্ঘটনা এক শ্রমিক নিহত, তিনজন আহত; কাজ সাময়িকভাবে বন্ধ**কলাপাড়া…

ফেব্রুয়ারি ৯, ২০২৬
  • আন্তর্জাতিক

এপস্টেইন ফাইল কী? কি আছে এই ফাইলে, কেন এটি বিশ্বব্যাপী এত আলোচিত

গত কয়েক মাসে ‘এপস্টেইন ফাইলস’ — জেফরি এপস্টেইনের সাক্ষ্য, ইমেইল ও অন্যান্য অপরাধসংক্রান্ত নথিপত্র —…

ফেব্রুয়ারি ৩, ২০২৬
  • নির্বাচন

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়া চিকিৎসক ও সমাজকর্মী তাসনিম…

জানুয়ারি ৩, ২০২৬
  • নির্বাচন

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোটে আপত্তি এনসিপির ৩০ নেতার, নাহিদ ইসলামের কাছে চিঠি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক…

ডিসেম্বর ২৮, ২০২৫
  • ফুটবল

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

গত দুই আসরের হতাশা ও ব্যর্থতার স্মৃতি পেছনে ফেলে দারুণ এক জয়ে ২০২৫ আফ্রিকা কাপ…

ডিসেম্বর ২৭, ২০২৫