ক্যাটাগরি গুলো: অপরাধ

বরগুনায় ডিবির অভিযানে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার

৫ কেজি গাঁজাসহ গ্রেফতার

বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার, একজন গ্রেফতার

বাংলাদেশকে মাদকমুক্ত, সৃজনশীল এবং সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে বর্তমান সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই উদ্দেশ্য বাস্তবায়নে বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম খলিল মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন এবং মাদক নির্মূলের লক্ষ্যে সর্বাত্মক অভিযান পরিচালনার নির্দেশনা দিয়েছেন।

এরই ধারাবাহিকতায়, বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে বরগুনা জেলার আমতলী থানাধীন ৩ নং আঠারগাছিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়।

জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) বিকাশ কর্মকার এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগিতায় সফল অভিযানের মাধ্যমে ০১ জন মাদক ব্যবসায়ী আমিরুলকে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৫,১০,০০০/- (পাঁচ লক্ষ দশ হাজার) টাকা।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বরগুনা আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বরগুনা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে জেলা পুলিশের এই নিরলস প্রচেষ্টার ফলে বরগুনাসহ গোটা দেশ মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে একধাপ এগিয়ে যাবে।

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • আন্তর্জাতিক

এপস্টেইন ফাইল কী? কি আছে এই ফাইলে, কেন এটি বিশ্বব্যাপী এত আলোচিত

গত কয়েক মাসে ‘এপস্টেইন ফাইলস’ — জেফরি এপস্টেইনের সাক্ষ্য, ইমেইল ও অন্যান্য অপরাধসংক্রান্ত নথিপত্র —…

ফেব্রুয়ারি ৩, ২০২৬
  • নির্বাচন

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়া চিকিৎসক ও সমাজকর্মী তাসনিম…

জানুয়ারি ৩, ২০২৬
  • নির্বাচন

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোটে আপত্তি এনসিপির ৩০ নেতার, নাহিদ ইসলামের কাছে চিঠি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক…

ডিসেম্বর ২৮, ২০২৫
  • ফুটবল

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

গত দুই আসরের হতাশা ও ব্যর্থতার স্মৃতি পেছনে ফেলে দারুণ এক জয়ে ২০২৫ আফ্রিকা কাপ…

ডিসেম্বর ২৭, ২০২৫
  • নির্বাচন

জামায়াতসহ ৮ দল জোটবদ্ধ, আসতে পারে এনসিপি

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল একই ভোট বাক্সে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনায় নির্বাচনী সমঝোতার…

ডিসেম্বর ২৭, ২০২৫
  • ফুটবল

ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

আজ (মঙ্গলবার) রাত ৮টায় ঢাকার মাটিতে ফুটবল মাঠে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়, যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী…

নভেম্বর ১৮, ২০২৫