বড় ফুটবল ক্লাবের মালিক হতে চান রোনালদো

বড় ফুটবল ক্লাবের মালিক হওয়ার স্বপ্ন দেখেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো—এক নামেই যিনি ফুটবল বিশ্বের এক অবিচ্ছেদ্য অধ্যায়। বয়স ৩৯ হলেও এখনও ফুটবল মাঠে তরুণদের মতোই উদ্যমী। ইউটিউব চ্যানেল খুললেও তার ধ্যানজ্ঞান শুধুই ফুটবল। প্রায় তিন দশক ধরে ফুটবলের সঙ্গে লেপ্টে থাকা এই পর্তুগিজ মহাতারকা এখনও সৌদি প্রো লিগে গোলের ঝড় তুলছেন। চলতি মৌসুমে তিনি লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। আল নাসরের হয়ে খেলা রোনালদোকে পেছনে ফেলে আল হিলালের মিত্রোভিচ ১২টি গোল করে শীর্ষে রয়েছেন।

গ্লোব সকার অ্যাওয়ার্ড হাতে রোনালদো | এক্স

তবে ফুটবলে তার এই দীর্ঘ যাত্রার শেষ কি হতে চলেছে? বুটজোড়া তুলে রাখার পর কী করবেন রোনালদো? কোচিং, ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন নাকি অন্য কিছু? বিশ্বজুড়ে তার অগণিত ভক্তরা এ প্রশ্নের উত্তর জানতে উদগ্রীব।

সম্প্রতি দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছেন রোনালদো। মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলার ও সর্বকালের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গ্রহণের সময় ফুটবল-পরবর্তী পরিকল্পনা নিয়ে তিনি বলেন, তার লক্ষ্য একটি বড় ফুটবল ক্লাবের মালিক হওয়া। এমনকি ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ঐতিহ্যবাহী ক্লাবের মালিক হওয়ারও ইচ্ছা প্রকাশ করেছেন।

রোনালদো বলেছেন, “যদি ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক হই, তবে ক্লাবের সব সমস্যার সমাধান বের করে ফেলব। তবে আমার বয়স এখনও অনেক কম। সামনে অনেক পরিকল্পনা রয়েছে। তবে এটুকু বলতে পারি, আমি একদিন একটি বড় ক্লাবের মালিক হবই। আমার এই কথা মনে রাখবেন।”

মাঠের বাইরেও রোনালদো সবসময় ফুটবলের সঙ্গে থাকতে চান। ফুটবল ব্যবসায় বিনিয়োগ এবং ক্লাব মালিকানা গ্রহণের মাধ্যমে তিনি খেলাটির উন্নতিতে ভূমিকা রাখতে চান।

প্রসঙ্গত, ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি রোনালদোর ভালোবাসা নতুন নয়। তিনি ক্লাবটির হয়ে দুই দফায় খেলেছেন। তবে দ্বিতীয় দফার শেষটা তিক্ততার সঙ্গে হলেও ক্লাবটির প্রতি ভালোবাসা অটুট রয়েছে তার। তিনি বলেন, “আমি এখনও ম্যানচেস্টার ইউনাইটেডকে ভালোবাসি এবং তাদের সাফল্য কামনা করি।”

রোনালদোর এই বক্তব্য তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ফুটবল থেকে অবসর নিলেও রোনালদো যে ফুটবলের সঙ্গেই থাকবেন, তা তার কথায় স্পষ্ট। তার স্বপ্নের ক্লাব মালিকানার জগতে প্রবেশ যে ফুটবল জগতে নতুন অধ্যায়ের সূচনা করবে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন

বাংলাদেশের নতুন সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম – লাইকবুক

অর্থ আদান-প্রদানে বাংলাদেশ ইন্টারনেট ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা – পেটাকা

ঘরে বসে আয় করার ১০টি সহজ উপায়

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • অনুসন্ধান

শ্যামপুরে ডাইং কারখানায় সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু

ভূত বলে বাস্তবে কিছু আছে কি না, তা নিয়ে নানা কথা থাকলেও এর কোনো বৈজ্ঞানিক…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • ফুটবল

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হোঁচট রিয়ালের

এক ম্যাচ আগেই হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু রেয়াল বেতিসের বিপক্ষে যেন সেই…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • দুর্যোগ

নেপালে ভয়াবহ বন্যায় মৃত ১,০৫০, নিখোঁজ প্রায় ৪ হাজার

স্পষ্টবাদী অনলাইন ডেস্ক: নেপালে ভয়াবহ হিমবাহ-সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,০৫০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই…

সেপ্টেম্বর ২, ২০২৬
  • ফুটবল

মেসির বিদায়, কে পরবেন আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি?

যে দিনটির কথা কেউ ভাবতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনটি এসেই গেল। লিওনেল মেসি আর…

সেপ্টেম্বর ১, ২০২৬
  • অপরাধ

মরদেহের সঙ্গে যৌন সঙ্গমের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক আটক

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারী মরদেহের সঙ্গে যৌন সংসর্গের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে…

আগস্ট ৩১, ২০২৬
  • অপরাধ

বই দেখে পরীক্ষা, ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের উপর হামলা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি…

আগস্ট ২৮, ২০২৬

This website uses cookies.