মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
  • Login
Spostobadi
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
Spostobadi
No Result
View All Result
Home খেলা ফুটবল

ম্যানচেস্টার সিটির দুর্দশা বাড়িয়ে লিভারপুলের দারুণ জয়

সালাহর নৈপুণ্যে সিটির বিপক্ষে লিভারপুলের দাপুটে জয়

ডিসেম্বর ২, ২০২৪
in ফুটবল

মোহামেদ সালাহময় এক ম্যাচে ম্যানচেস্টার সিটির দুর্দশা আরও বাড়িয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে লিভারপুল। রোববার রাতে অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে রেডরা। সালাহর এক গোল ও একটি অ্যাসিস্টে জ্বলে উঠেছে পুরো ম্যাচ।

লিভারপুল টিম | এক্স

গত এক মাস ধরে দুঃস্বপ্নের সময় পার করছে ম্যানচেস্টার সিটি। টানা ছয় ম্যাচে জয়হীন থেকে মাঠে নেমেছিল দলটি, যার মধ্যে পাঁচটি ছিল হার। সবশেষ ম্যাচে তিন গোলের লিড নিয়েও জয় অধরা ছিল সিটির কাছে। সেই হতাশার মিছিল এবার আরও দীর্ঘ হলো। লিভারপুলের কাছে হারের ফলে টানা সাত ম্যাচে জয়বঞ্চিত সিটি, যেখানে তাদের জালে বল ঢুকেছে ১৯ বার।

আরও পড়ুন

spostobadi news zedan

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

ডিসেম্বর ২৭, ২০২৫
ঘরের মাঠে ভারতের মুখোমুখি বাংলাদেশ

ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

নভেম্বর ১৮, ২০২৫
Brazil vs Senegal A Thrilling Showdown Tonight

আজ রাতে মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল

নভেম্বর ১৫, ২০২৫

অন্যদিকে, লিভারপুল পুরোপুরি ভিন্ন ছন্দে। টানা সাত ম্যাচে জয় তুলে নিয়েছে দলটি, যা তাদের শীর্ষে অবস্থানকে আরও শক্তিশালী করেছে। এই জয়ে ১৩ ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট দাঁড়িয়েছে ৩৪। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্সেনালের পয়েন্ট ২৫। অন্যদিকে, ম্যানচেস্টার সিটি রয়েছে পঞ্চম স্থানে, ২৩ পয়েন্ট নিয়ে।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে মাঠে নামে লিভারপুল। প্রথম ২০ মিনিটেই বড় ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল তারা। অধিনায়ক ভার্জিল ভান ডাইক একাধিকবার গোলের সম্ভাবনা তৈরি করলেও একবার বল বারপোস্টে লেগে ফিরে আসে।

বিজ্ঞাপন

ম্যাচের দ্বাদশ মিনিটেই লিভারপুল এগিয়ে যায়। সালাহর অসাধারণ এক পাস থেকে কোডি গাকপো আলতো টোকায় বল জালে পাঠান। প্রথমার্ধে লিভারপুলের একের পর এক আক্রমণের বিপরীতে ম্যানচেস্টার সিটি প্রায় নিষ্প্রভ। পুরো প্রথমার্ধে মাত্র দুবার আক্রমণের সুযোগ তৈরি করতে পেরেছে সিটি।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের রাশ ধরে রাখে লিভারপুল। একাধিক সহজ সুযোগ পেলেও সেগুলো নষ্ট করেন মোহামেদ সালাহ ও লুইজ দিয়াজ। ৭৮ মিনিটে লিভারপুলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। ডি-বক্সে লুইজ দিয়াজকে ফাউল করায় ম্যানচেস্টার সিটির গোলরক্ষক ওর্তেগার বিপক্ষে পেনাল্টি দেন রেফারি। নির্ভুল স্পটকিক থেকে গোল করেন সালাহ।

পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে ম্যানচেস্টার সিটির সামান্য এগিয়ে থাকলেও (৫৬%) আক্রমণাত্মক ফুটবলে দাপট দেখিয়েছে লিভারপুল। তারা ১৮টি শট নেয়, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। এর বিপরীতে সিটির নেওয়া ৮টি শটের একটিও সেভাবে বিপদ সৃষ্টি করতে পারেনি।

এই জয়ের মাধ্যমে লিভারপুল ৯ পয়েন্টের বড় ব্যবধানে শীর্ষস্থান নিশ্চিত করেছে। আর্সেনাল তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেও তাদের সঙ্গে ব্যবধান ক্রমশ বাড়ছে। ম্যানচেস্টার সিটির জন্য এটি ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ ছিল, তবে লিভারপুলের কাছে হার তাদের সংকট আরও বাড়িয়ে দিয়েছে।

অ্যানফিল্ডে পুরোপুরি মোহামেদ সালাহময় এক রাত কাটালো ফুটবলবিশ্ব। গোল করানো, গোল দেওয়া এবং আক্রমণ পরিচালনা—সবক্ষেত্রেই তিনি ছিলেন অনন্য। অন্যদিকে, ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার সামনে নতুন করে ভাবার সময় এসেছে। দীর্ঘদিন ধরে দুর্বল ফর্ম থেকে বেরিয়ে আসা তাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ।

আরও পড়ুন

বেলিংহ্যাম-এমবাপের গোলে রিয়ালের দাপুটে জয়

উদযাপনের রেশ কাটতে না কাটতেই বার্সার হতাশাজনক পরাজয়

রোনালদোর জোড়া গোলে, আল নাসরের দাপুটে জয়

আরো সংবাদ

spostobadi news zedan
ফুটবল

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

ডিসেম্বর ২৭, ২০২৫
ঘরের মাঠে ভারতের মুখোমুখি বাংলাদেশ
ফুটবল

ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

নভেম্বর ১৮, ২০২৫
Brazil vs Senegal A Thrilling Showdown Tonight
ফুটবল

আজ রাতে মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল

নভেম্বর ১৫, ২০২৫
Brazil to Face Japan in International Friendly
ফুটবল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানের মুখোমুখি ব্রাজিল

অক্টোবর ১৪, ২০২৫
Brazil to Face South Korea on Friday
ফুটবল

শুক্রবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

অক্টোবর ৯, ২০২৫
বাংলাদেশ বনাম হংকং
ফুটবল

ঘরের মাঠে হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ

অক্টোবর ৮, ২০২৫
Leave Comment

সাম্প্রতিক সংবাদ

spostobadi news tasmin jara
নির্বাচন

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

জানুয়ারি ৩, ২০২৬

তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়া চিকিৎসক ও সমাজকর্মী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল...

Read more
spostobadi news ncp

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোটে আপত্তি এনসিপির ৩০ নেতার, নাহিদ ইসলামের কাছে চিঠি

ডিসেম্বর ২৮, ২০২৫
spostobadi news zedan

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

ডিসেম্বর ২৭, ২০২৫
spostobadi news ncp jamayat

জামায়াতসহ ৮ দল জোটবদ্ধ, আসতে পারে এনসিপি

ডিসেম্বর ২৭, ২০২৫
ঘরের মাঠে ভারতের মুখোমুখি বাংলাদেশ

ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

নভেম্বর ১৮, ২০২৫

জনপ্রিয় সংবাদ

spostobadi news tasmin jara
নির্বাচন

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

জানুয়ারি ৩, ২০২৬

তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়া চিকিৎসক ও সমাজকর্মী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল...

Read more
Formulas Of Geometry

জ্যামিতিক সূত্র ও জ্যামিতির সংজ্ঞা ব্যাখ্যাসহ ( Formulas Of Geometry ) 2023

আগস্ট ২, ২০২৩
Real Madrid Reach Quarter Finals After Beating Atlético in Tiebreaker

টাইব্রেকারে আতলেতিকোকে হারিয়ে কোয়ার্টারে রিয়াল মাদ্রিদ

মার্চ ১৩, ২০২৫

  • মঙ্গলবার (রাত ৯:৩১)
  • ২৩ রজব ১৪৪৭
  • ২৯ পৌষ ১৪৩২ (শীতকাল)

সম্পাদক ও প্রকাশক: মোঃ হুমায়ুন কবির

বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: মোঃ রবিউল ইসলাম

যোগাযোগ:  সম্পাদক: ০১৭৭৭০৩৯৭৯০, বিজ্ঞাপন সম্পাদক: ০১৭৯০৩৭০০৩৭ ।

ইমেইল: [email protected] ।

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-৫০২, সুগন্ধি বাজার, আমতলী, বরগুনা -৮৭১০।

  • আমাদের সম্পর্কে
  • আমাদের সাথে যোগাযোগ
  • ব্যবহারের শর্তাবলী
  • গোপনীয়তা – নীতি

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In