ক্যাটাগরি গুলো: ফুটবল

মাদ্রিদ ডার্বিতে ড্র, শেষ মুহূর্তে রিয়ালের জয় রুখে দিল অ্যাটলেটিকো

লা লিগার প্রথম মাদ্রিদ ডার্বিতে ড্র, শেষ মুহূর্তে রিয়ালের জয় রুখে দিল অ্যাটলেটিকো

গতরাতে লা লিগার হাইভোল্টেজ মাদ্রিদ ডার্বি ম্যাচে নাটকীয় এক সমাপ্তির সাক্ষী হলো ফুটবল বিশ্ব।

এই মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে জয় পায়নি কোনো দলই। শেষ মুহূর্তে প্রতিপক্ষের তরী ডোবানোর অভ্যাসে থাকা রিয়াল মাদ্রিদ এবার যেন উল্টোভাবে সেই অভিজ্ঞতার মুখোমুখি হলো। রোববার (২৯ সেপ্টেম্বর) এস্টাডিও সিভিটাস মেট্রোপলিটানো স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে ড্রয়ের মাধ্যমে।

ম্যাচের শুরু থেকেই দুই দলই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। প্রতিপক্ষের শক্ত রক্ষণ ভেঙে গোলের জন্য আক্রমণ করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।

চিত্র এদের মিলিতাও

দ্বিতীয়ার্ধেও দুই দল আক্রমণ চালাতে থাকে। ৬৪ মিনিটে রিয়াল মাদ্রিদ ডেডলক ভাঙে। ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস থেকে বল পান এদের মিলিতাও। তার নেয়া জোরালো শট অ্যাটলেটিকোর এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে ঢুকে যায়। গোল করার পরপরই দর্শকদের আচরণজনিত কারণে কিছুক্ষণ খেলা বন্ধ ছিল।

প্রায় ২০ মিনিট পর খেলা শুরু হলে রিয়াল আক্রমণ অব্যাহত রাখে। যখন মনে হচ্ছিল রিয়াল জয় নিয়ে মাঠ ছাড়বে, তখনই যোগ করা সময়ে কোররেয়ার গোলে অ্যাটলেটিকো মাদ্রিদ সমতায় ফেরে। কিছুক্ষণ পর অ্যাটলেটিকোর মিডফিল্ডার ইয়োরেন্তে ফ্রান গার্সিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন। কিন্তু শেষ পর্যন্ত দুই দলই ১-১ সমতায় ম্যাচ শেষ করে।

এই ড্রয়ের ফলে রিয়াল মাদ্রিদ ৮ ম্যাচে ৫ জয় ও ৩ ড্র নিয়ে ১৮ পয়েন্টে টেবিলের দ্বিতীয় স্থানে আছে। অন্যদিকে, ৪টি জয় ও ৪টি ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ তৃতীয় স্থানে। ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা।

আগামী বছরের ৯ ফেব্রুয়ারি সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার দ্বিতীয় মাদ্রিদ ডার্বি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

লা লিগায় বার্সেলোনার টানা জয়ের অবসান, ওসাসুনার কাছে ৪-২ গোলে হার

 

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • দূর্ঘটনা

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে দুর্ঘটনা এক শ্রমিক নিহত, তিনজন আহত; কাজ সাময়িকভাবে বন্ধ**কলাপাড়া…

ফেব্রুয়ারি ৯, ২০২৬
  • আন্তর্জাতিক

এপস্টেইন ফাইল কী? কি আছে এই ফাইলে, কেন এটি বিশ্বব্যাপী এত আলোচিত

গত কয়েক মাসে ‘এপস্টেইন ফাইলস’ — জেফরি এপস্টেইনের সাক্ষ্য, ইমেইল ও অন্যান্য অপরাধসংক্রান্ত নথিপত্র —…

ফেব্রুয়ারি ৩, ২০২৬
  • নির্বাচন

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়া চিকিৎসক ও সমাজকর্মী তাসনিম…

জানুয়ারি ৩, ২০২৬
  • নির্বাচন

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোটে আপত্তি এনসিপির ৩০ নেতার, নাহিদ ইসলামের কাছে চিঠি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক…

ডিসেম্বর ২৮, ২০২৫
  • ফুটবল

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

গত দুই আসরের হতাশা ও ব্যর্থতার স্মৃতি পেছনে ফেলে দারুণ এক জয়ে ২০২৫ আফ্রিকা কাপ…

ডিসেম্বর ২৭, ২০২৫
  • নির্বাচন

জামায়াতসহ ৮ দল জোটবদ্ধ, আসতে পারে এনসিপি

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল একই ভোট বাক্সে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনায় নির্বাচনী সমঝোতার…

ডিসেম্বর ২৭, ২০২৫