ক্যাটাগরি গুলো: ফুটবল

সুমিতের একমাত্র গোলে সেমিফাইনালে ভারত, হেরেছে বাংলাদেশ

ভারতের একের পর এক আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেও শেষ পর্যন্ত রক্ষণে ফাঁক ধরল বাংলাদেশের। এর সুযোগে গোল করে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। সুমিত শর্মার করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে বাংলাদেশকে পরাজিত করেছে তারা।

শুক্রবার ভুটানের থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে কঠোর রক্ষণভাগ নিয়ে খেলতে নামে বাংলাদেশ। ভারত বল দখলে ও আক্রমণে এগিয়ে থাকলেও একাধিক সুযোগ পেলেও তারা একটির বেশি গোল করতে পারেনি। মাঝে মাঝে প্রতি আক্রমণে বাংলাদেশ চেষ্টা করলেও গোলের দেখা পায়নি।

গোল উদযাপন চিত্র ইন্ডিয়ান ফুটবল x প্রোফাইল

৮ মিনিটে ভারতের লেইরেনজেম একক প্রচেষ্টায় গোল করতে ব্যর্থ হন, বাংলাদেশের গোলকিপার দারুণভাবে তা রুখে দেন। ২৭ মিনিটে বাংলাদেশের মুর্শেদ আলীর ফ্রি কিক পোস্টের বাইরে দিয়ে যায়।

গোলশূন্য প্রথমার্ধের পর ভারত একচেটিয়া আক্রমণে লিপ্ত হয়। ৭২ মিনিটে একবার হেডে এবং ৬ মিনিট পর শট ক্রসবারের ওপর দিয়ে গেলে তারা গোলের সুযোগ হারায়। তবে যোগ করা সময়ের শুরুতেই ডান দিক থেকে সতীর্থের ক্রসে সুমিত শর্মা লাফিয়ে উঠে তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে বল জালে পাঠিয়ে দেন।

এই একমাত্র গোলেই ভারত ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে। বাংলাদেশের জন্য পরের ম্যাচটি গুরুত্বপূর্ণ, যেখানে ২২ সেপ্টেম্বর মালদ্বীপের বিপক্ষে নকআউট পর্বে পৌঁছানোর জন্য সাইফুল বারী টিটুর দলকে পয়েন্ট পেতেই হবে।

 

 

আরও পড়ুন

ঢাবির ফজলুল হক হলে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু: ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর আহ্বান টেলিযোগাযোগ উপদেষ্টার

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • ফুটবল

ব্রাজিল সমর্থকের আবেগঘন বার্তায় নেট দুনিয়া তোলপাড়

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন…

জুলাই ৬, ২০২৬
  • ফুটবল

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনহার

বিশ্বকাপ শুরুর আগে দেওয়া এক সাক্ষাৎকারে সাদা জার্সি পরে বসেছিলেন তিনি, বুকে লেখা ‘কাবু ভের্দি’।…

জুলাই ৩, ২০২৬
  • বাংলাদেশ

‘হলি ওয়াটার’ কেলেঙ্কারি – ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইন ফিজিও!

আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবল লড়াই মানেই উত্তেজনা, আবেগ আর চিরন্তন প্রতিদ্বন্দ্বিতা। তবে এই দুই দলের…

জুলাই ৩, ২০২৬
  • বাংলাদেশ

মাদক বিক্রিতে বাধা, আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

বরগুনার আমতলী উপজেলায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় এক ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের…

মার্চ ২৭, ২০২৬
  • দূর্ঘটনা

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে দুর্ঘটনা এক শ্রমিক নিহত, তিনজন আহত; কাজ সাময়িকভাবে বন্ধ**কলাপাড়া…

ফেব্রুয়ারি ৯, ২০২৬
  • আন্তর্জাতিক

এপস্টেইন ফাইল কী? কি আছে এই ফাইলে, কেন এটি বিশ্বব্যাপী এত আলোচিত

গত কয়েক মাসে ‘এপস্টেইন ফাইলস’ — জেফরি এপস্টেইনের সাক্ষ্য, ইমেইল ও অন্যান্য অপরাধসংক্রান্ত নথিপত্র —…

ফেব্রুয়ারি ৩, ২০২৬