মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর আহ্বান টেলিযোগাযোগ উপদেষ্টার

জনগণের চাহিদা বিবেচনায় রেখে মোবাইল কোম্পানিগুলোকে মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালু করার আহ্বান জানিয়েছেন টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম।

বুধবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যালয়ে বাংলালিংক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “তরুণ প্রজন্মের চাহিদার প্রেক্ষাপটে ইন্টারনেটের মূল্য কমানোর পাশাপাশি সকল মোবাইল অপারেটরকে মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর জন্য উদ্যোগ নিতে হবে।”

উপদেষ্টা নাহিদ ইসলাম

বাংলালিংকের অন্যতম শেয়ারধারী ভেওনের প্রধান নির্বাহী কর্মকর্তা কান টার্জিওগ্লু বাংলাদেশে সিম কার্ডের ওপর কর কমানোর প্রস্তাব দিলে উপদেষ্টা জানান, “কর সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয় এবং এনবিআরের সঙ্গে আলোচনা করতে হবে।”

বাংলালিংকের চিফ লিগ্যাল অফিসার জাহারাত আদিব চৌধুরী জনপ্রিয় অ্যাপ টফি ব্যবহারে কিছু বাধার কথা উল্লেখ করলে উপদেষ্টা আশ্বাস দেন, “বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে।”

সাক্ষাৎকালে বাংলালিংকের পক্ষ থেকে বাংলাদেশে আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করা হয়। বৈঠকে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক এস, প্রধান কর্পোরেট ও নিয়ন্ত্রক কর্মকর্তা তাইমুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন

এন্ড্রিকের রেকর্ডগড়া গোল: রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগে শুভসূচনা

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • অনুসন্ধান

শ্যামপুরে ডাইং কারখানায় সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু

ভূত বলে বাস্তবে কিছু আছে কি না, তা নিয়ে নানা কথা থাকলেও এর কোনো বৈজ্ঞানিক…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • ফুটবল

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হোঁচট রিয়ালের

এক ম্যাচ আগেই হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু রেয়াল বেতিসের বিপক্ষে যেন সেই…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • দুর্যোগ

নেপালে ভয়াবহ বন্যায় মৃত ১,০৫০, নিখোঁজ প্রায় ৪ হাজার

স্পষ্টবাদী অনলাইন ডেস্ক: নেপালে ভয়াবহ হিমবাহ-সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,০৫০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই…

সেপ্টেম্বর ২, ২০২৬
  • ফুটবল

মেসির বিদায়, কে পরবেন আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি?

যে দিনটির কথা কেউ ভাবতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনটি এসেই গেল। লিওনেল মেসি আর…

সেপ্টেম্বর ১, ২০২৬
  • অপরাধ

মরদেহের সঙ্গে যৌন সঙ্গমের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক আটক

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারী মরদেহের সঙ্গে যৌন সংসর্গের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে…

আগস্ট ৩১, ২০২৬
  • অপরাধ

বই দেখে পরীক্ষা, ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের উপর হামলা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি…

আগস্ট ২৮, ২০২৬

This website uses cookies.