চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ১৪০ গোল করার অসামান্য কীর্তির জন্য ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশেষ সম্মাননা প্রদান করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। মোনাকোতে আয়োজিত এক অনুষ্ঠানে উয়েফা প্রেসিডেন্ট আলেকজেন্ডার সেফেরিনের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন সিআর সেভেন। এই সময় পুরোনো স্মৃতি রোমন্থন করেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একবার এবং রিয়াল মাদ্রিদের হয়ে চারবার শিরোপা জয় করেছেন রোনালদো। এছাড়াও, একমাত্র ফুটবলার হিসেবে তিনটি ফাইনালে গোল করার অসাধারণ কীর্তিও তার ঝুলিতে রয়েছে। ৩৯ বছর বয়সী এই পর্তুগিজ সুপারস্টার বর্তমানে সৌদি আরবের লিগে খেলে যাচ্ছেন।
পুরস্কার হাতে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের স্মৃতিচারণ করতে গিয়ে রোনালদো বলেন, “এখানে আসা সবসময় আনন্দের। উয়েফাকে ধন্যবাদ এমন একটি দারুণ সম্মানের জন্য। চ্যাম্পিয়ন্স লিগ ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা। এখানে আসার অনেক সুন্দর স্মৃতি রয়েছে আমার। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জয় সবসময়ই বিশেষ, বিশেষ করে যখন আমি ম্যানচেস্টারে ছিলাম। তবে রিয়াল মাদ্রিদের শিরোপাগুলো অন্যভাবে বিশেষ।”
তিনি আরও বলেন, “রিয়ালের হয়ে আমি চারটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি। ২০০৮ সালের কথা মনে পড়ে, যখন আমার মনে হচ্ছিল আমি বিশ্বের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়। সেই সময় শিরোপা জেতার ব্যাপারে প্রচণ্ড চাপ অনুভব করতাম। এই পুরস্কারের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।”
রোনালদো এখনও চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা। ১৮ বছরের ইউরোপিয়ান ক্লাব ক্যারিয়ারে ১৮৩ ম্যাচে তিনি ১৪০টি গোল করেছেন, পাশাপাশি রেকর্ড ৪৮টি অ্যাসিস্টও রয়েছে তার নামের পাশে।
বরগুনার আমতলী উপজেলায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় এক ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের…
পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে দুর্ঘটনা এক শ্রমিক নিহত, তিনজন আহত; কাজ সাময়িকভাবে বন্ধ**কলাপাড়া…
গত কয়েক মাসে ‘এপস্টেইন ফাইলস’ — জেফরি এপস্টেইনের সাক্ষ্য, ইমেইল ও অন্যান্য অপরাধসংক্রান্ত নথিপত্র —…
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়া চিকিৎসক ও সমাজকর্মী তাসনিম…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক…
গত দুই আসরের হতাশা ও ব্যর্থতার স্মৃতি পেছনে ফেলে দারুণ এক জয়ে ২০২৫ আফ্রিকা কাপ…