লা লিগায় আবারও পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ

লা লিগার চলতি মৌসুম মোটেও আশানুরূপভাবে শুরু করতে পারেনি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গতকাল রাতে লাস পালমাসের বিপক্ষেও জয়ের দেখা পায়নি দলটি। হারের হাত থেকে রক্ষা পেয়েও ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে এমবাপ্পে-ভিনিসিয়াসদের।

রিয়াল মাদ্রিদ

বৃহস্পতিবার রাতে গ্র্যান কানারিয়া স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে রুখে দেয় লাস পালমাস। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক দল। স্প্যানিশ ফুটবলার আলমার্তো মোলেইরো গোল করে লাস পালমাসকে লিড এনে দেন। তবে দ্বিতীয়ার্ধে স্পট কিক থেকে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়াস জুনিয়র।

ম্যাচের মাত্র পঞ্চম মিনিটেই স্বাগতিকরা এগিয়ে যায়। ডি বক্সের বাইরে থেকে বল পেয়ে তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ভেতরে প্রবেশ করেন মোলেইরো। এরপর একটি অসাধারণ শটে গোল করেন তিনি।

গোল খেয়ে রিয়াল মাদ্রিদ দ্রুত সমতায় ফেরার চেষ্টা করে একের পর এক আক্রমণ গড়ে তোলে। তবে প্রতিবারই তাদের প্রচেষ্টা থেমে যায় প্রতিপক্ষের রক্ষণভাগ কিংবা গোলরক্ষকের সামনে। প্রথমার্ধে কোনো গোল করতে না পারায় পিছিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদের আক্রমণ আরো তীব্র হয়। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না তারা। অবশেষে ডি বক্সের ভেতরে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের হাতে বল লাগলে রিয়াল পেনাল্টি পায়। পেনাল্টি থেকে গোল করে ম্যাচের সমতা ফেরান ভিনিসিয়াস জুনিয়র, যা আসে ম্যাচের ৬৯তম মিনিটে।

এরপর রিয়াল মাদ্রিদ বেশ কয়েকটি আক্রমণ তৈরি করলেও সফল হতে পারেনি। উল্টো শেষ মুহূর্তে আরেকটি গোল হজম করতে বসেছিল, তবে অফসাইডের কারণে তা বাতিল হয়।

লা লিগার চলতি মৌসুমে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ তিনটি ম্যাচ খেলে একবার জয় পেয়েছে, বাকি দুটি ড্র হয়েছে। পাঁচ পয়েন্ট নিয়ে তারা বর্তমানে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে। অপরদিকে, বার্সেলোনা তাদের তিনটি ম্যাচেই জিতে শীর্ষে রয়েছে। লাস পালমাস অবস্থান করছে তালিকার ১৬তম স্থানে।

 

আরও পড়ুন

ম্যানসিটি ছেড়ে সৌদির ক্লাব আল হিলালে কান্সেলো

বন্যায় এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু

ঘরে বসে আয় করার ১০টি সহজ উপায়

নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • অনুসন্ধান

শ্যামপুরে ডাইং কারখানায় সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু

ভূত বলে বাস্তবে কিছু আছে কি না, তা নিয়ে নানা কথা থাকলেও এর কোনো বৈজ্ঞানিক…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • ফুটবল

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হোঁচট রিয়ালের

এক ম্যাচ আগেই হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু রেয়াল বেতিসের বিপক্ষে যেন সেই…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • দুর্যোগ

নেপালে ভয়াবহ বন্যায় মৃত ১,০৫০, নিখোঁজ প্রায় ৪ হাজার

স্পষ্টবাদী অনলাইন ডেস্ক: নেপালে ভয়াবহ হিমবাহ-সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,০৫০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই…

সেপ্টেম্বর ২, ২০২৬
  • ফুটবল

মেসির বিদায়, কে পরবেন আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি?

যে দিনটির কথা কেউ ভাবতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনটি এসেই গেল। লিওনেল মেসি আর…

সেপ্টেম্বর ১, ২০২৬
  • অপরাধ

মরদেহের সঙ্গে যৌন সঙ্গমের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক আটক

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারী মরদেহের সঙ্গে যৌন সংসর্গের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে…

আগস্ট ৩১, ২০২৬
  • অপরাধ

বই দেখে পরীক্ষা, ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের উপর হামলা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি…

আগস্ট ২৮, ২০২৬

This website uses cookies.