ক্যাটাগরি গুলো: জাতীয়

আ.লীগের ৮ মন্ত্রী ও ৬ এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে সাবেক আওয়ামী লীগ সরকারের ৮ জন মন্ত্রী এবং ৬ জন সংসদ সদস্যসহ মোট ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

সাবেক ৮ মন্ত্রী ও ৬ এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকার সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আস সামছ জগলুল হোসেনের আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান এই নিষেধাজ্ঞার আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, বিভিন্ন নির্বাচনী এলাকায় দায়িত্বে থাকা সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। তাদের দেশত্যাগের সম্ভাবনার কথা উল্লেখ করে তদন্তের স্বার্থে বিদেশ গমনে নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত মন্ত্রীরা হলেন: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, কামাল আহমেদ মজুমদার, শাহজাহান খান ও কামরুল ইসলাম।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত সংসদ সদস্যরা হলেন: সলিম উদ্দিন, মামুনুর রশিদ কিরণ, কুজেন্দ্র লালা ত্রিপুরা, কাজিম উদ্দিন, নুর-ই-আলম চৌধুরী এবং জিয়াউর রহমান।

 

আরও পড়ুন

নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ঘরে বসে আয় করার ১০টি সহজ উপায়

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • ফুটবল

ব্রাজিল সমর্থকের আবেগঘন বার্তায় নেট দুনিয়া তোলপাড়

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন…

জুলাই ৬, ২০২৬
  • ফুটবল

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনহার

বিশ্বকাপ শুরুর আগে দেওয়া এক সাক্ষাৎকারে সাদা জার্সি পরে বসেছিলেন তিনি, বুকে লেখা ‘কাবু ভের্দি’।…

জুলাই ৩, ২০২৬
  • বাংলাদেশ

‘হলি ওয়াটার’ কেলেঙ্কারি – ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইন ফিজিও!

আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবল লড়াই মানেই উত্তেজনা, আবেগ আর চিরন্তন প্রতিদ্বন্দ্বিতা। তবে এই দুই দলের…

জুলাই ৩, ২০২৬
  • বাংলাদেশ

মাদক বিক্রিতে বাধা, আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

বরগুনার আমতলী উপজেলায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় এক ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের…

মার্চ ২৭, ২০২৬
  • দূর্ঘটনা

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে দুর্ঘটনা এক শ্রমিক নিহত, তিনজন আহত; কাজ সাময়িকভাবে বন্ধ**কলাপাড়া…

ফেব্রুয়ারি ৯, ২০২৬
  • আন্তর্জাতিক

এপস্টেইন ফাইল কী? কি আছে এই ফাইলে, কেন এটি বিশ্বব্যাপী এত আলোচিত

গত কয়েক মাসে ‘এপস্টেইন ফাইলস’ — জেফরি এপস্টেইনের সাক্ষ্য, ইমেইল ও অন্যান্য অপরাধসংক্রান্ত নথিপত্র —…

ফেব্রুয়ারি ৩, ২০২৬