রোনালদো মাত্র দুই ঘণ্টায় মেসির ১৮ বছরের অর্জনকে ছাড়িয়ে গেলেন

ক্রিশ্চিয়ানো রোনালদো, ফুটবল জগতে এক অসামান্য নাম। তার প্রতি ভক্তদের ভালোবাসা ও সমর্থন এতটাই বিশাল যে তা নতুন করে বর্ণনা করার প্রয়োজন নেই। ফুটবল বিশ্বের এই কিংবদন্তি এতদিন পর্যন্ত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকলেও ইউটিউবে তার কোনো চ্যানেল ছিল না।

অবশেষে সেই শূন্যস্থান পূরণ করে রোনালদো নিয়ে এলেন নতুন চমক। তার ইউটিউব চ্যানেল খোলার সাথে সাথেই ভক্তদের মধ্যে উত্তেজনার স্রোত বইতে শুরু করে, এবং তারা হুমড়ি খেয়ে পড়েন চ্যানেলটি ভিজিট ও সাবস্ক্রাইব করতে। মাত্র এক ঘণ্টার মধ্যেই চ্যানেলটি এক মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করে, যা একটি নতুন রেকর্ড বলে জানায় আল জাজিরা।

রোনালদোর চ্যানেলের নাম দেওয়া হয়েছে “ইউ আর ক্রিস্টিয়ানো” (YR• Cristiano)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ছিল ২৮.১ মিলিয়ন।

সমসাময়িক ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রধান প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি, যিনি আঠার বছর আগে নিজের ইউটিউব চ্যানেল খুলেছিলেন। মেসির সেই চ্যানেলের মোট সাবস্ক্রাইবার বর্তমানে ২.১৬ মিলিয়ন। অথচ রোনালদো তার চ্যানেল খোলার মাত্র দুই ঘণ্টার মধ্যেই ২.৭ মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে মেসিকে ছাড়িয়ে যান। রোনালদো আপলোড করেছেন মাত্র ১৮টি ভিডিও, যেখানে মেসি আঠারো বছরে আপলোড করেছেন ২০৭টি ভিডিও।

রোনালদোর ইউটিউব চ্যানেলের নাম যেমন বিশেষ, তেমনি তার সাবস্ক্রাইব করার অনুরোধও বেশ অভিনব। নিজের আইকনিক সেলিব্রেশন “সিউ” অনুসরণ করে তিনি ভক্তদের সাবস্ক্রাইব না বলে “সিউস্ক্রাইব” করার আহ্বান জানান। এখানেও ফুটবলে তার বিশেষ গুণের প্রতিফলন ঘটে।

ইতিমধ্যেই রোনালদো তার ইউটিউব চ্যানেলের জন্য গোল্ডেন বাটন পেয়ে গেছেন। সেই বাটন তার চ্যানেলেই উন্মোচন করেন তিনি। ভিডিওতে রোনালদো ক্যাপশন দিয়েছেন, “গোল্ডেন বাটন ফর মাই গোল্ডেন কিডস”। সেখানে দেখা যায়, তিনি তার দুই মেয়ে ও ছোট ছেলের সামনে গোল্ডেন বাটন খুলে উদযাপন করছেন।

আরও পড়ুন

ঘরে বসে আয় করার ১০টি সহজ উপায়

অর্থ আদান-প্রদানে বাংলাদেশ ইন্টারনেট ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • অনুসন্ধান

শ্যামপুরে ডাইং কারখানায় সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু

ভূত বলে বাস্তবে কিছু আছে কি না, তা নিয়ে নানা কথা থাকলেও এর কোনো বৈজ্ঞানিক…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • ফুটবল

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হোঁচট রিয়ালের

এক ম্যাচ আগেই হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু রেয়াল বেতিসের বিপক্ষে যেন সেই…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • দুর্যোগ

নেপালে ভয়াবহ বন্যায় মৃত ১,০৫০, নিখোঁজ প্রায় ৪ হাজার

স্পষ্টবাদী অনলাইন ডেস্ক: নেপালে ভয়াবহ হিমবাহ-সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,০৫০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই…

সেপ্টেম্বর ২, ২০২৬
  • ফুটবল

মেসির বিদায়, কে পরবেন আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি?

যে দিনটির কথা কেউ ভাবতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনটি এসেই গেল। লিওনেল মেসি আর…

সেপ্টেম্বর ১, ২০২৬
  • অপরাধ

মরদেহের সঙ্গে যৌন সঙ্গমের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক আটক

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারী মরদেহের সঙ্গে যৌন সংসর্গের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে…

আগস্ট ৩১, ২০২৬
  • অপরাধ

বই দেখে পরীক্ষা, ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের উপর হামলা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি…

আগস্ট ২৮, ২০২৬

This website uses cookies.