ক্যাটাগরি গুলো: ফুটবল

চেলসিতে যাচ্ছেন ব্রাজিলিয়ান মেসি

তাকে ডাকা হয় মেসিনহো, যার অর্থ “ছোট মেসি।” তিনি ব্রাজিলের নতুন প্রতিভা এস্তেভাও উইলিয়াম। এই ১৭ বছর বয়সী উইঙ্গারের দিকে অনেকদিন ধরেই নজর ছিল ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাবের। প্রিমিয়ার লিগের জায়ান্ট চেলসি তাকে দলে ভেড়ানোর জন্য সব ধরনের প্রচেষ্টা চালিয়েছে। অবশেষে তাদের আশা পূরণ হতে চলেছে।

চেলসি এখন ব্রাজিলের এই বিস্ময়বালক এস্তেভাও উইলিয়ামের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে। ব্রাজিলিয়ান সিরি আ’র ক্লাব পালমেইরাস তাকে বিক্রি করতে সম্মত হয়েছে। বিবিসি জানিয়েছে, প্রাথমিকভাবে ২৯ মিলিয়ন পাউন্ড বা ৪২৭ কোটি ৮২ লাখ টাকারও বেশি অঙ্কে চুক্তি হয়েছে। তবে কিছু সূত্রের মতে, এই অঙ্ক পারফরম্যান্স এবং অন্যান্য শর্তপূরণের ওপর নির্ভর করে ৫৭ মিলিয়ন পাউন্ডের বেশি হতে পারে।

চিত্র: দা রিয়েল ক্যাম্পস

তবে চেলসি এই গ্রীষ্মেই এস্তেভাওকে দলে নিতে পারছে না। তাকে দলে যোগ দিতে অপেক্ষা করতে হবে ২০২৫ সাল পর্যন্ত, যখন তার বয়স ১৮ পূর্ণ হবে। চুক্তি অনুযায়ী, ২০৩২ সাল পর্যন্ত তিনি চেলসিতে থাকবেন।

 

দুই ক্লাব চুক্তিতে পৌঁছানোর ১০ দিন আগেই এস্তেভাও ব্যক্তিগতভাবে চেলসিতে যোগ দেওয়ার সম্মতি দেন। চুক্তি পাকাপাকি করতে চেলসির কিছু কর্মকর্তা ব্রাজিলে অবস্থান করছিলেন।

এস্তেভাওকে দক্ষিণ আমেরিকার অন্যতম সেরা ফুটবল প্রতিভা হিসেবে গণ্য করা হচ্ছে। তার দারুণ ড্রিবলিং, সৃজনশীলতা এবং খেলার ধরণ লিওনেল মেসির সঙ্গে তুলনা করা হয়। ২০০৭ সালে জন্ম নেওয়া এস্তেভাও ইতিমধ্যেই ব্রাজিলের বয়সভিত্তিক দলে খেলে ফেলেছেন।

এস্তেভাওর ক্লাব পালমেইরাসের আরেক তরুণ প্রতিভা এন্দরিকের সঙ্গে দুই বছর আগেই চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। তিনি এই গ্রীষ্মেই লা লিগার নতুন চ্যাম্পিয়নদের সঙ্গে যোগ দেবেন।

 

আরও পড়ুন

ঘরে বসে আয় করার ১০টি সহজ উপায়

লাইক কমেন্ট ও শেয়ার করে ইনকাম Likebook থেকে

অর্থ আদান-প্রদানে বাংলাদেশ ইন্টারনেট ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • দূর্ঘটনা

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে দুর্ঘটনা এক শ্রমিক নিহত, তিনজন আহত; কাজ সাময়িকভাবে বন্ধ**কলাপাড়া…

ফেব্রুয়ারি ৯, ২০২৬
  • আন্তর্জাতিক

এপস্টেইন ফাইল কী? কি আছে এই ফাইলে, কেন এটি বিশ্বব্যাপী এত আলোচিত

গত কয়েক মাসে ‘এপস্টেইন ফাইলস’ — জেফরি এপস্টেইনের সাক্ষ্য, ইমেইল ও অন্যান্য অপরাধসংক্রান্ত নথিপত্র —…

ফেব্রুয়ারি ৩, ২০২৬
  • নির্বাচন

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়া চিকিৎসক ও সমাজকর্মী তাসনিম…

জানুয়ারি ৩, ২০২৬
  • নির্বাচন

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোটে আপত্তি এনসিপির ৩০ নেতার, নাহিদ ইসলামের কাছে চিঠি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক…

ডিসেম্বর ২৮, ২০২৫
  • ফুটবল

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

গত দুই আসরের হতাশা ও ব্যর্থতার স্মৃতি পেছনে ফেলে দারুণ এক জয়ে ২০২৫ আফ্রিকা কাপ…

ডিসেম্বর ২৭, ২০২৫
  • নির্বাচন

জামায়াতসহ ৮ দল জোটবদ্ধ, আসতে পারে এনসিপি

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল একই ভোট বাক্সে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনায় নির্বাচনী সমঝোতার…

ডিসেম্বর ২৭, ২০২৫