ক্যাটাগরি গুলো: ফুটবল

ব্যালন ডি’অর র‌্যাঙ্কিংয়ে প্রথমবার শীর্ষে ভিনিসিয়াস জুনিয়র

ক্রিস্টিয়ানো রোনালদো ব্যালন ডি’অরের রেস থেকে ছিটকে গেছেন আরও দুই মৌসুম আগে। ইউরোপ ছাড়ার মধ্য দিয়ে লিওনেল মেসিও এখন লড়াইয়ে নেই। ব্যালন ডি’অরে এবার এমবাপ্পে-হালান্ড-ভিনিসিয়াস-বেলিংহাম অধ্যায় শুরু হচ্ছে।

 

চলতি মৌসুমের ব্যালন ডি’অর র‌্যাঙ্কিংয়ে লম্বা সময় শীর্ষে ছিলেন জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের হয়ে লিগ জয়ী, চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে থাকা এই মিডফিল্ডার দুইয়ে নেমে গেছেন। ব্যালন ডি’অর র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র।

লাইকবুকে স্পষ্টবাদী

চলতি মৌসুমে ভিনি ২১ গোল করেছেন ও ১১ গোলে সহায়তা দিয়েছেন। বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পথে সান্তিয়াগো বার্নাব্যুতে দুর্দান্ত ফুটবল খেলেছেন তিনি। প্রথম লেগে গোলও করেছিলেন। ইনজুরির কারণে মৌসুমের শুরুতে বেশ কিছু ম্যাচ মিস করলেও শেষ দিকে দারুণ খেলে ব্যালন ডি’অর র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন তিনি।

আরও পড়ুন

কোপা আমেরিকার দলে যোগ দিতে পারেন নেইমার জুনিয়র

দুঃখ দিয়ে সুখ কিনলেন নেইমার জুনিয়র

ঘরে বসে আয় করার ১০টি সহজ উপায়

লাইক কমেন্ট ও শেয়ার করে ইনকাম Likebook থেকে

অর্থ আদান-প্রদানে বাংলাদেশ ইন্টারনেট ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা

জুড বেলিংহাম চলতি মৌসুমে ২৪ গোল করেছেন ও ১৩ গোলে সহায়তা দিয়েছেন। ২০২৩-২৪ মৌসুমের শুরুর দিকে বিশ্বের সেরা ফুটবলার ছিলেন তিনি। বায়ার্নের বিপক্ষে দুই লেগেই অবশ্য সেরা বেলিংহামকে পাওয়া যায়নি। তাকে খোলসবন্দী করে রেখেছিল বাভারিয়ানরা।

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেলেও ব্যালন ডি’অরের বড় দাবিদার কিলিয়ান এমবাপ্পে। র‌্যাঙ্কিংয়ে তিনে থাকলেও তিনি একমাত্র ফুটবলার হিসেবে এখন পর্যন্ত মৌসুমে ৫০ গোল করেছেন। ফ্রান্সের হয়ে আসন্ন ইউরো জিততে পারলে তার ব্যালন ডি’অর ঠেকানোর কেউ থাকবে না।

ওই ইউরোর শিরোপাই জার্মানির ফ্লোরিয়ান রার্টজ, ইংল্যান্ডের হ্যারি কেন, ফিল ফোডেনকে ব্যালন ডি’অর জিতিয়ে দিতে পারে। র‌্যাঙ্কিংয়ে ফোডেন চারে, রার্টজ পাঁচে ও হ্যারি কেন ছয়ে আছেন।

 

 

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • ফুটবল

ব্রাজিল সমর্থকের আবেগঘন বার্তায় নেট দুনিয়া তোলপাড়

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন…

জুলাই ৬, ২০২৬
  • ফুটবল

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনহার

বিশ্বকাপ শুরুর আগে দেওয়া এক সাক্ষাৎকারে সাদা জার্সি পরে বসেছিলেন তিনি, বুকে লেখা ‘কাবু ভের্দি’।…

জুলাই ৩, ২০২৬
  • বাংলাদেশ

‘হলি ওয়াটার’ কেলেঙ্কারি – ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইন ফিজিও!

আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবল লড়াই মানেই উত্তেজনা, আবেগ আর চিরন্তন প্রতিদ্বন্দ্বিতা। তবে এই দুই দলের…

জুলাই ৩, ২০২৬
  • বাংলাদেশ

মাদক বিক্রিতে বাধা, আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

বরগুনার আমতলী উপজেলায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় এক ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের…

মার্চ ২৭, ২০২৬
  • দূর্ঘটনা

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে দুর্ঘটনা এক শ্রমিক নিহত, তিনজন আহত; কাজ সাময়িকভাবে বন্ধ**কলাপাড়া…

ফেব্রুয়ারি ৯, ২০২৬
  • আন্তর্জাতিক

এপস্টেইন ফাইল কী? কি আছে এই ফাইলে, কেন এটি বিশ্বব্যাপী এত আলোচিত

গত কয়েক মাসে ‘এপস্টেইন ফাইলস’ — জেফরি এপস্টেইনের সাক্ষ্য, ইমেইল ও অন্যান্য অপরাধসংক্রান্ত নথিপত্র —…

ফেব্রুয়ারি ৩, ২০২৬