যুক্তরাষ্ট্রে ২০ জুন শুরু হতে যাওয়া কোপা আমেরিকার জন্য গতকাল ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। চোটের কারণে একাধিক তারকা খেলয়াড়কে হারিয়েছে তারা। সেই তালিকায় সবচেয়ে বড় নাম নেইমার জুনিয়র। লম্বা সময় ধরে তিনি চোটের মধ্যে আছেন। অবশ্য নেইমার স্কোয়াডে না থাকলেও কোপায় তার খেলার সম্ভাবনা এখনই শেষ হয়ে যাচ্ছে না।
আগামী ২৩ মে পর্যন্ত কোপার স্কোয়াড পরিবর্তনের সুযোগ আছে। যেহেতু ব্রাজিল ২৩ জনের নাম ঘোষণা করছে, তাই তারা আরও ৩ জন ফুটবলার স্কোয়াডে যোগ করতে পারবে। সেই সুযোগে নেইমার দলে ফিরলে অবাক হওয়ার কিছু থাকবে না। এমনকি ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রও নেইমারকে নিয়ে আশা দেখছেন।
বিডি সোশ্যাল নেটওয়ার্কিং প্লাটফর্ম, রেফার করে জিতে নিন ১০০ টাকা
গতকাল স্কোয়াড ঘোষণার পর কোচ বলেন, ‘আমাদের নায়কের প্রয়োজন এবং একজন নায়ক নয়..দায়িত্বের বিভাজন আমাদের দলে শক্তি বাড়াবে। সৃষ্টিকর্তা চাইলে, নেইমারের মতো খেলোয়াড়ের খেলার কিছুটা হলেও সম্ভাবনা আছে।’
ক্লাবের হয়ে ম্যাচে চোটে পড়ায় রিচার্লিসনের জায়গা হয়নি বলে জানিয়েছেন দরিভাল। তাছাড়া পারফরম্যান্সের জন্য বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো।
৩২ বছর বয়সী কাসেমিরোর বাদ পড়া প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেছেন, ‘ম্যানচেস্টারে তিন মাস আগে তার সঙ্গে আমার কথা হয়েছে। তার এবং দল নিয়ে আমার ভাবনা কী, সেসব তাকে বুঝিয়ে বলেছি।’
সর্বশেষ ২০২১ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছিল ব্রাজিল। সর্বশেষ ২০১৯ সালে কোপা আমেরিকা জিতেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
লাইক কমেন্ট ও শেয়ার করে ইনকাম Likebook থেকে
নামী দামী কোচ হয়েও বেকার দিন কাটছে যাঁদের
অর্থ আদান-প্রদানে বাংলাদেশ ইন্টারনেট ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা
পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে দুর্ঘটনা এক শ্রমিক নিহত, তিনজন আহত; কাজ সাময়িকভাবে বন্ধ**কলাপাড়া…
গত কয়েক মাসে ‘এপস্টেইন ফাইলস’ — জেফরি এপস্টেইনের সাক্ষ্য, ইমেইল ও অন্যান্য অপরাধসংক্রান্ত নথিপত্র —…
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়া চিকিৎসক ও সমাজকর্মী তাসনিম…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক…
গত দুই আসরের হতাশা ও ব্যর্থতার স্মৃতি পেছনে ফেলে দারুণ এক জয়ে ২০২৫ আফ্রিকা কাপ…
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল একই ভোট বাক্সে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনায় নির্বাচনী সমঝোতার…