টসে জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে দিলো বরিশাল

বিপিএলে প্রথমবার শিরোপা জয়ের মিশনে ফরচুন বরিশাল টসে জিতেছে। শুক্রবার ফাইনালে তারা ফিল্ডিং নিয়েছে। আগে ব্যাটিং করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, যারা হ্যাটট্রিক ও পঞ্চম শিরোপার লক্ষ্যে নামছে।

এবারের বিপিএলের সবচেয়ে তারকাবহুল দুটি দল হলো কুমিল্লা ও বরিশাল। মূলত ভালো মানের বিদেশি ক্রিকেটার এনে টুর্নামেন্টের আকর্ষণ বাড়িয়েছে তারা। সেই সঙ্গে দেশীয়দের কম্বিনেশনেও সেরা ছিল এ দুটি দলে। শুধু কাগজে কলমেই সেরার তকমা ছিল না, মাঠের পারফরম্যান্সেও সেরাটা দিয়েই শিরোপার মঞ্চে উঠেছে দল দুটি। বরিশাল এর আগে তিনবার ফাইনাল খেললেও একবারও শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি।

অন্যদিকে বিপিএল মানেই যেন কুমিল্লার আধিপত্য। আগের নয় আসরের মধ্যে চারবার ফাইনালে উঠে চারবারই শিরোপা ছুঁয়েছে তারা। বিপিএলে প্রথমবার অংশ নিয়ে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বাজিমাত করে কুমিল্লা। দুই আসর পর ২০১৮ সালে ফের দ্বিতীয় শিরোপা ঘরে তোলে।

এরপর ২০২২ ও ২০২৩ বিপিএলে টানা দুই শিরোপা জেতে দলটি। চলতি আসরে প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে উড়িয়ে দিয়ে পঞ্চমবারের মতো ফাইনালে ওঠে। এবার তাদের প্রতিপক্ষ বরিশাল। ২০২২ সালে এই দলকে হারিয়ে তৃতীয় শিরোপা ঘরে তুলেছিল মোহাম্মদ সালাউদ্দিনের শিষ্যরা। আজ শুক্রবার বরিশালকে হারাতে পারলেই পঞ্চম শিরোপার পাশাপাশি হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হবে কুমিল্লা।

বিপিএলে কুমিল্লার এটি পঞ্চম ফাইনাল, টানা তৃতীয়। এর আগে ফাইনালে উঠে কখনোই শিরোপা বঞ্চিত হয়নি তারা। এবারও তার ব্যতিক্রম হবে না বলে আশাবাদী দলটির উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিক, ‘বরিশাল অনেক ভালো পারফরম্যান্স করেই ফাইনালে এসেছে।

সব প্রতিপক্ষকেই আমরা সবসময় সম্মান করি। ফাইনালেও এর ব্যতিক্রম হবে না। সবসময় আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করি। ফাইনালেও এই চেষ্টাই করবো।’

অন্যদিকে বরিশাল ফ্যাঞ্চাইজি চতুর্থবারের মতো ফাইনালে উঠেছে। ২০১২ সালে প্রথম আসরে তারা হেরেছে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে। ২০১৫ সালেও কুমিল্লার কাছে হারে বরিশাল। ভাগ্য পাল্টায়নি ২০২২ সালেও।

এবারও কুমিল্লার কাছে শিরোপা হারায় তারা। এক বছর পর আরও একটি ফাইনালে তামিমের নেতৃত্বে শিরোপার লড়াইয়ে নামতে যাচ্ছে বরিশাল। এবারও তাদের সামনে প্রতিপক্ষ কুমিল্লা। দুইবার তাদের কাছে হোঁচট খাওয়া বরিশাল কি এবার পারবে শিরোপা খরা কাটাতে?

আরও পড়ুন

কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশাল বিপিএল ফাইনাল

অর্থ আদান-প্রদানে বাংলাদেশ ইন্টারনেট ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা

লাইক কমেন্ট ও শেয়ার করে ইনকাম করুন

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • অনুসন্ধান

শ্যামপুরে ডাইং কারখানায় সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু

ভূত বলে বাস্তবে কিছু আছে কি না, তা নিয়ে নানা কথা থাকলেও এর কোনো বৈজ্ঞানিক…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • ফুটবল

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হোঁচট রিয়ালের

এক ম্যাচ আগেই হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু রেয়াল বেতিসের বিপক্ষে যেন সেই…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • দুর্যোগ

নেপালে ভয়াবহ বন্যায় মৃত ১,০৫০, নিখোঁজ প্রায় ৪ হাজার

স্পষ্টবাদী অনলাইন ডেস্ক: নেপালে ভয়াবহ হিমবাহ-সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,০৫০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই…

সেপ্টেম্বর ২, ২০২৬
  • ফুটবল

মেসির বিদায়, কে পরবেন আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি?

যে দিনটির কথা কেউ ভাবতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনটি এসেই গেল। লিওনেল মেসি আর…

সেপ্টেম্বর ১, ২০২৬
  • অপরাধ

মরদেহের সঙ্গে যৌন সঙ্গমের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক আটক

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারী মরদেহের সঙ্গে যৌন সংসর্গের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে…

আগস্ট ৩১, ২০২৬
  • অপরাধ

বই দেখে পরীক্ষা, ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের উপর হামলা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি…

আগস্ট ২৮, ২০২৬

This website uses cookies.