মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
  • Login
Spostobadi
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
Spostobadi
No Result
View All Result
Home বাংলাদেশ রাজনীতি নির্বাচন

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোটে আপত্তি এনসিপির ৩০ নেতার, নাহিদ ইসলামের কাছে চিঠি

ডিসেম্বর ২৮, ২০২৫
in নির্বাচন
spostobadi news ncp
এন সি পি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্ভাব্য রাজনৈতিক জোট বা আসন সমঝোতা নিয়ে দলে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। এই জোটের বিরোধিতা করে দলের ৩০ জন কেন্দ্রীয় নেতা দলীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে একটি লিখিত আপত্তিপত্র দিয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) পাঠানো ওই চিঠিতে তারা এই জোট উদ্যোগকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেন। চিঠিতে স্বাক্ষরকারী নেতারা বলেন, জামায়াতের সঙ্গে রাজনৈতিক সমঝোতা এনসিপির ঘোষিত আদর্শ, জুলাই গণ-অভ্যুত্থান–পরবর্তী ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক।

আরও পড়ুন

spostobadi news tasmin jara

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

জানুয়ারি ৩, ২০২৬
spostobadi news ncp jamayat

জামায়াতসহ ৮ দল জোটবদ্ধ, আসতে পারে এনসিপি

ডিসেম্বর ২৭, ২০২৫
Election to Be Held Between December and March

আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন

মার্চ ৮, ২০২৫

বিষয়টি নিশ্চিত করে এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন,
“জামায়াতসহ আট দলের সঙ্গে জোট বা আসন সমঝোতার বিষয়ে দলের কেন্দ্রীয় ২১৪ জন সদস্যের মধ্যে ১৮৪ জন মত দিয়েছেন। তবে ৩০ জন সদস্য লিখিতভাবে তাদের আপত্তি জানিয়েছেন। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই দল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।”

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক চেতনার প্রশ্নে আপত্তি

চিঠিতে ৩০ নেতা উল্লেখ করেন,
“রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর স্বাধীনতাবিরোধী ভূমিকা, গণহত্যায় সহযোগিতা এবং সে সময় সংঘটিত অপরাধসমূহের দায় প্রশ্নে দলটির অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও এনসিপির মূল মূল্যবোধের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।”

বিজ্ঞাপন

তারা আরও বলেন,
“জুলাই গণ-অভ্যুত্থানের পর গত এক বছরে জামায়াতে ইসলামী ও তাদের ছাত্রসংগঠন ছাত্রশিবির বিভাজনমূলক রাজনীতিতে লিপ্ত হয়েছে। এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলের ভেতরে গুপ্তচরবৃত্তি, স্যাবোটাজ, এনসিপির ওপর অপকর্মের দায় চাপানোর অপচেষ্টা, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) ও পরবর্তীতে ছাত্রশক্তির বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হয়েছে।”

 

চিঠিতে আরও বলা হয়,
“অনলাইনে এনসিপি ও আমাদের ছাত্রসংগঠনের নারী সদস্যদের বিরুদ্ধে পরিকল্পিত চরিত্রহনন, ধর্মকে ব্যবহার করে সামাজিক ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা দেশের ভবিষ্যতের জন্য ভয়াবহ অশনিসংকেত।”

এই প্রেক্ষাপটে জামায়াতের সঙ্গে যেকোনো ধরনের জোট এনসিপির নৈতিক অবস্থানকে দুর্বল করবে এবং দলের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

আপত্তিপত্রে নেতারা স্মরণ করিয়ে দেন,
“দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী একাধিকবার ৩০০ আসনে প্রার্থী দিয়ে স্বতন্ত্র নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে প্রায় দেড় হাজার মনোনয়নপত্র বিক্রি করে ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এই অবস্থায় মাত্র কয়েকটি আসনের জন্য জোটে যাওয়া জাতির সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়।”

তারা জামায়াতের সঙ্গে কোনো রাজনৈতিক জোট বা আসন সমঝোতায় না যাওয়ার বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে স্পষ্ট ও দৃঢ় অবস্থান প্রত্যাশা করেন।

কারা স্বাক্ষর করেছেন

চিঠিতে স্বাক্ষরকারী নেতাদের মধ্যে রয়েছেন—
এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ,
যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন,
কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন,
যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম,
যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মো. মুরসালীন
এবং সংগঠক রফিকুল ইসলাম আইনীসহ আরও অনেকে।

তাসনিম জারার স্বতন্ত্র প্রার্থী ঘোষণা, পদত্যাগের গুঞ্জন

এদিকে এনসিপির অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যেই দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান। একই সঙ্গে এনসিপি থেকে তার পদত্যাগের বিষয়টিও আলোচনায় এসেছে।

আরো সংবাদ

spostobadi news tasmin jara
নির্বাচন

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

জানুয়ারি ৩, ২০২৬
spostobadi news ncp jamayat
নির্বাচন

জামায়াতসহ ৮ দল জোটবদ্ধ, আসতে পারে এনসিপি

ডিসেম্বর ২৭, ২০২৫
Election to Be Held Between December and March
নির্বাচন

আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন

মার্চ ৮, ২০২৫
Patuakhali Lawyers Council Election Results Rejected
নির্বাচন

পটুয়াখালী আইনজীবী পরিষদ নির্বাচনের ফল বর্জনের ঘোষণা জামায়াত প্রার্থীর

ফেব্রুয়ারি ২৮, ২০২৫
Leave Comment

সাম্প্রতিক সংবাদ

নির্মাণাধীন সেতুর শার্টার ভেঙে চিত্র:
দূর্ঘটনা

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নির্মাণাধীন সেতুর শার্টার ভেঙে চিত্র: পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে দুর্ঘটনা এক শ্রমিক নিহত, তিনজন আহত; কাজ সাময়িকভাবে বন্ধ**কলাপাড়া...

Read more
Epstein files

এপস্টেইন ফাইল কী? কি আছে এই ফাইলে, কেন এটি বিশ্বব্যাপী এত আলোচিত

ফেব্রুয়ারি ৩, ২০২৬
spostobadi news tasmin jara

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

জানুয়ারি ৩, ২০২৬
spostobadi news ncp

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোটে আপত্তি এনসিপির ৩০ নেতার, নাহিদ ইসলামের কাছে চিঠি

ডিসেম্বর ২৮, ২০২৫
spostobadi news zedan

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

ডিসেম্বর ২৭, ২০২৫

জনপ্রিয় সংবাদ

ফুটবল

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নাম না থাকায় হতাশা রদ্রিগো

সেপ্টেম্বর ১০, ২০২৪

  ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে। ৩০ জন ফুটবলারের এই তালিকায় আধিপত্য দেখিয়েছে রিয়াল মাদ্রিদ।...

Read more

এমবাপ্পের চেয়েও ভালো খেলোয়াড় – আনসু ফাতি

নভেম্বর ১৪, ২০২১
মদ্রিচের সমতা ফেরানো | এক্স

নাটকীয় জয় দিয়ে নতুন বছর শুরু করল রিয়াল মাদ্রিদ

জানুয়ারি ৪, ২০২৫
চিত্র: বাংলাদেশ ক্রিকেট টীম

ভারতে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশী টাইগারা

সেপ্টেম্বর ১৬, ২০২৪
মিস্টার নিউ নাম্বার টেন: রাফিনহা

বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল: ১০ নম্বর জার্সিতে মাঠ মাতাবেন রাফিনহা

নভেম্বর ১৪, ২০২৪

  • মঙ্গলবার (রাত ১১:৩০)
  • ২১ শাবান ১৪৪৭
  • ২৭ মাঘ ১৪৩২ (শীতকাল)

সম্পাদক ও প্রকাশক: মোঃ হুমায়ুন কবির

বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: মোঃ রবিউল ইসলাম

যোগাযোগ:  সম্পাদক: ০১৭৭৭০৩৯৭৯০, বিজ্ঞাপন সম্পাদক: ০১৭৯০৩৭০০৩৭ ।

ইমেইল: [email protected] ।

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-৫০২, সুগন্ধি বাজার, আমতলী, বরগুনা -৮৭১০।

  • আমাদের সম্পর্কে
  • আমাদের সাথে যোগাযোগ
  • ব্যবহারের শর্তাবলী
  • গোপনীয়তা – নীতি

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In