শনিবার, জুলাই ১৮, ২০২৬
  • Login
Spostobadi
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
Spostobadi
No Result
View All Result
Home খেলা ফুটবল

সালাহর জোড়া গোলে লিভারপুলের নাটকীয় জয়

সাউথ্যাম্পটনকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল লিভারপুল: সালাহর নৈপুণ্যে রোমাঞ্চকর জয় লিভারপুলের

নভেম্বর ২৫, ২০২৪
in ফুটবল

লিগ টেবিলের নীচের সারির দল সাউথ্যাম্পটনের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে জয় পেয়েছে লিভারপুল। ম্যাচের শুরুতে এগিয়ে গেলেও প্রতিপক্ষের দুই গোলের চাপে পড়ে গিয়েছিল তারা। তবে মোহামেদ সালাহর জোড়া গোলের নৈপুণ্যে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতেছে আর্না স্লটের দল।

লিভারপুল টিম | লিভারপুল এক্স প্রফাইল

রোববার সাউথ্যাম্পটনের মাঠে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের এই ম্যাচে আধিপত্য দেখিয়েছে লিভারপুল। ম্যাচের ৬০ শতাংশ সময় বল দখলে রাখা দলটি গোলের জন্য শট নিয়েছে ২৭টি, যার মধ্যে ১১টি লক্ষ্যে ছিল। বিপরীতে সাউথ্যাম্পটনের সাত শটের পাঁচটি লক্ষ্যে থাকলেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোটা সময় লিভারপুলের হাতেই ছিল।

আরও পড়ুন

আমি ব্রাজিল সাপোর্টার ছিলাম, আছি এবং থাকব

ব্রাজিল সমর্থকের আবেগঘন বার্তায় নেট দুনিয়া তোলপাড়

জুলাই ৬, ২০২৬
Will Vozinhas dream of saving Messis penalty come true today

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনহার

জুলাই ৩, ২০২৬
spostobadi news zedan

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

ডিসেম্বর ২৭, ২০২৫

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক হয়ে ওঠে সাউথ্যাম্পটন। তবে বক্সের বাইরে থেকে মাতেউস ফের্নান্দেসের নেওয়া শট সহজেই রুখে দেন লিভারপুলের গোলরক্ষক কুইভিন কেলেহার। এরপর চাপ বাড়ায় লিভারপুল। ম্যাচের ৩০তম মিনিটে সাউথ্যাম্পটনের রক্ষণের ভুলে বল পেয়ে যান দোমিনিক সোবোসলাই। শক্তিশালী শটে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি।

তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লিভারপুল। বিরতির কিছুক্ষণ আগে, টাইলার ডিবলিংকে ফাউল করায় পেনাল্টি পায় সাউথ্যাম্পটন। যদিও ফাউলটি বক্সের বাইরে ছিল কি না তা নিয়ে বিতর্ক হয়। ভিএআর চেকের পর রেফারি পেনাল্টির সিদ্ধান্ত বহাল রাখেন। আর্মস্ট্রংয়ের নেওয়া প্রথম শট ঠেকিয়ে দিলেও ফিরতি শটে গোল হজম করেন কেলেহার।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও চমক দেয় সাউথ্যাম্পটন। ৫৬তম মিনিটে আর্মস্ট্রংয়ের পাস পেয়ে ২০ বছর বয়সী মাতেউস ফের্নান্দেস তার প্রথম প্রিমিয়ার লিগ গোল করেন। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

৬৫তম মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষক ম্যাককার্থির ভুল কাজে লাগিয়ে লিভারপুলকে সমতায় ফেরান মোহামেদ সালাহ। রায়ান খাফেনবেখের নিখুঁত থ্রু পাসে গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়ান মিশরের এই তারকা।

৮৩তম মিনিটে সাউথ্যাম্পটনের ডিফেন্ডার ইউকিনারি সুগাওয়ারার হাতে বল লাগলে পেনাল্টি পায় লিভারপুল। স্পট কিক থেকে গোল করে দলকে জয় এনে দেন সালাহ। এ নিয়ে চলতি লিগে তার গোল সংখ্যা দাঁড়াল ১৩টি, যা তাকে শীর্ষ গোলদাতার আসনে বসিয়েছে। তিনি পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ডকে।

এই জয়ে লিভারপুল ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৩। ২২ পয়েন্ট করে নিয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে চেলসি, আর্সেনাল এবং ব্রাইটন।

ম্যাচের পুরোটা জুড়ে আধিপত্য বিস্তার করলেও কিছু ভুলের কারণে সাউথ্যাম্পটনকে সুযোগ দিয়েছিল লিভারপুল। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতার জোরেই জয় নিশ্চিত করেছে আর্না স্লটের দল।

আরও পড়ুন

টটেনহ্যামের তাণ্ডবে বিধ্বস্ত ম্যানসিটি

সেল্টা ভিগোর বিপক্ষে বার্সেলোনার নাটকীয় ড্র

ব্রাজিল ফুটবলের পরিবর্তনে নেতৃত্ব দিতে চান রোনালদো

আরো সংবাদ

আমি ব্রাজিল সাপোর্টার ছিলাম, আছি এবং থাকব
ফুটবল

ব্রাজিল সমর্থকের আবেগঘন বার্তায় নেট দুনিয়া তোলপাড়

জুলাই ৬, ২০২৬
Will Vozinhas dream of saving Messis penalty come true today
ফুটবল

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনহার

জুলাই ৩, ২০২৬
spostobadi news zedan
ফুটবল

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

ডিসেম্বর ২৭, ২০২৫
ঘরের মাঠে ভারতের মুখোমুখি বাংলাদেশ
ফুটবল

ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

নভেম্বর ১৮, ২০২৫
Brazil vs Senegal A Thrilling Showdown Tonight
ফুটবল

আজ রাতে মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল

নভেম্বর ১৫, ২০২৫
Brazil to Face Japan in International Friendly
ফুটবল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানের মুখোমুখি ব্রাজিল

অক্টোবর ১৪, ২০২৫
Leave Comment

সাম্প্রতিক সংবাদ

আমি ব্রাজিল সাপোর্টার ছিলাম, আছি এবং থাকব
ফুটবল

ব্রাজিল সমর্থকের আবেগঘন বার্তায় নেট দুনিয়া তোলপাড়

জুলাই ৬, ২০২৬

আমি ব্রাজিল সাপোর্টার ছিলাম, আছি এবং থাকব ২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে...

Read more
Will Vozinhas dream of saving Messis penalty come true today

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনহার

জুলাই ৩, ২০২৬
The Holy Water Scandal Footballs Most Controversial World Cup Mystery

‘হলি ওয়াটার’ কেলেঙ্কারি – ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইন ফিজিও!

জুলাই ৩, ২০২৬
মাদক বিক্রিতে বাধা আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম মানববন্ধন

মাদক বিক্রিতে বাধা, আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

মার্চ ২৭, ২০২৬
নির্মাণাধীন সেতুর শার্টার ভেঙে চিত্র:

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

ফেব্রুয়ারি ৯, ২০২৬

জনপ্রিয় সংবাদ

ফুটবল

রোনালদোর ৯০০ গোল উদযাপনের রাতে আল নাসরের ড্র

সেপ্টেম্বর ১৪, ২০২৪

আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলে যোগ দিয়েই ইতিহাস গড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে অফিশিয়াল ম্যাচে ৯০০ গোলের মাইলফলক...

Read more
মদ্রিচের সমতা ফেরানো | এক্স

নাটকীয় জয় দিয়ে নতুন বছর শুরু করল রিয়াল মাদ্রিদ

জানুয়ারি ৪, ২০২৫

  • শনিবার (সকাল ৮:৪০)
  • ৩ সফর ১৪৪৮
  • ৩ শ্রাবণ ১৪৩৩ (বর্ষাকাল)

সম্পাদক ও প্রকাশক: মোঃ হুমায়ুন কবির

বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: মোঃ রবিউল ইসলাম

যোগাযোগ:  সম্পাদক: ০১৭৭৭০৩৯৭৯০, বিজ্ঞাপন সম্পাদক: ০১৭৯০৩৭০০৩৭ ।

ইমেইল: [email protected] ।

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-৫০২, সুগন্ধি বাজার, আমতলী, বরগুনা -৮৭১০।

  • আমাদের সম্পর্কে
  • আমাদের সাথে যোগাযোগ
  • ব্যবহারের শর্তাবলী
  • গোপনীয়তা – নীতি

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In